শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বুধবার, ১০ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকায় এখন ফাঁকা’ নেই ঈদের আমেজ
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকায় এখন ফাঁকা’ নেই ঈদের আমেজ
৩৩৯১০ বার পঠিত
বুধবার, ১০ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকায় এখন ফাঁকা’ নেই ঈদের আমেজ

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: বৃহস্পতিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ ছুটিতে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়েছে অসংখ্য মানুষ। ঢাকার প্রধান সড়কসহ অলিগলিতে নেই চিরচেনা যানজট। শপিংমল ও বাজার বাদে বেশিরভাগ জায়গায় নেই মানুষের জটলা। ঢাকা যেন অন্য এক ঢাকা। ‘ফাঁকা’ ঢাকায় শুরু হয়েছে ঈদের আমেজ।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে মিরপুর, শ্যামলী, গাবতলী, কল্যাণপুর, বনানী আসাদগেট, সাইন্সল্যাব, নিউমার্কেট, শাহবাগ, কারওয়ান বাজার ও মহাখালী এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এসব এলাকায় এদিন দেখা যায়নি চিরচেনা মানুষের জটলা। তবে শেষ মুহূর্তে কিছুটা ভিড় দেখা যায় বাস টার্মিনাল, লঞ্চঘাটসহ রেলওয়ে স্টেশনে।

এদিন দুপুর দেড়টায় মিরপুর ১০, ১২ ও ১ নম্বর স্টপেজে বেশ কয়েকটি বাসকে দাঁড়িয়ে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা যায়। প্রত্যেকটি বাসে হাতেগোনা কয়েকজন যাত্রী ছিল।

ঈদ-পহেলা বৈশাখে সারাদেশে বাড়তি নিরাপত্তা জোরদার
মাজার রোডে রিকশা ও মানুষের জটলা চোখে পড়ে। মিরপুর ১০, ২ ও ১৩ নম্বর ফুটপাতেও কেনাকাটা করতে আসা মানুষের ভিড় ছিল। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো ব্যক্তিগত পরিবহন, সিএনজি ও রিকশার দখলে। তবে নির্দিষ্ট গন্তব্যে যেতে এসব পরিবহনে বাড়তি ভাড়া গুণতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। বাস ও রিকশায় যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।

---আনসার ক্যাম্প থেকে গাবতলী আসা চাম্পা নামে এক নারী জানান, তার কাছ থেকে ঈদ বকশিশ বাবদ ২০ টাকা নিয়েছেন একটি বাসের কন্ডাক্টর। একইভাবে সিএনজি ও অটোরিকশায় যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিতে দেখা গেছে।

এদিকে ফাঁকা ঢাকায় অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনা মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। চুরি, ছিনতাইসহ ঈদকেন্দ্রিক অপরাধ দমনে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মহাসড়কেও ডাকাতি-ছিনতাই রোধে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প