বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ঈদের দিনে হামাস প্রধান হানিয়ার ৩ ছেলেকে হত্যা করেছে ইসরাইল
ঈদের দিনে হামাস প্রধান হানিয়ার ৩ ছেলেকে হত্যা করেছে ইসরাইল
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার তিন ছেলে নিহত হয়েছেন। হামলায় নাতি-নাতনিসহ কয়েক ডজন আত্মীয়কেও হারিয়েছেন হামাস প্রধান। তার নিহত তিন সন্তানের নাম- হাজেম, আমির ও মোহাম্মদ।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হানিয়া তার সন্তানদের হারানোর কথা তুলে ধরেছেন।হামাস নেতা বলেন, শহীদদের রক্ত এবং আহতদের বেদনা দিয়ে আমরা আশা তৈরি করি, আমরা ভবিষ্যত তৈরি করি, আমরা আমাদের জনগণ এবং আমাদের জাতির জন্য স্বাধীনতা এবং স্বাধীনতা তৈরি করি।
গাজা সিটির শাতি শরণার্থী শিবিরের কাছে মারাত্মক হামলায় হাজেম, আমির ও মোহাম্মদসহ হানিয়া পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হন।কাতার থেকে হানিয়া বলেন, স্রষ্ঠা আমার তিন সন্তান ও কয়েকজন নাতি-নাতনির শহীদ হাওয়ার যে সম্মান দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার ছেলেদের শহীদের সম্মান দেওয়া হয়েছে। তারা গাজায় আমাদের ফিলিস্তিনি জনগণের সঙ্গেই রয়ে গেছে। তারা চলে যায়নি এবং পালিয়েও যায়নি।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 