শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩

BBC24 News
সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইসরায়েলকে উত্তেজনা এড়াতে পশ্চিমা মিত্রদের আহ্বান
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইসরায়েলকে উত্তেজনা এড়াতে পশ্চিমা মিত্রদের আহ্বান
৫৩৯ বার পঠিত
সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসরায়েলকে উত্তেজনা এড়াতে পশ্চিমা মিত্রদের আহ্বান

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রতিক্রিয়ায় যেকোনো উত্তেজনা এড়াতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে পশ্চিমা মিত্ররা। ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনসহ পশ্চিমা মিত্ররা এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করে ইসরায়েলকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।

এদিকে ইরানের ঘনিষ্ট মিত্র রাশিয়াও সতর্ক করে বলেছে, এই অঞ্চলেন উত্তেজনা ‍বাড়ানো কারো স্বার্থ নয়। কারণ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

তবে ইসরায়েলি সরকারের একজন মুখপাত্র বলেছেন, আজ (সোমবার) বিকালে দেশটির যুদ্ধ মন্ত্রিসভার বৈঠক বসবে। বৈঠকে কীভাবে ইসরায়েল তার জনগণকে রক্ষা করবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন বিবিসিকে বলেছেন, ইরানের হামলা প্রায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং ইসরায়েলকে ‘স্মার্টের পাশাপাশি কঠোর’ হওয়া উচিত। ইসরায়েলের ওপর হামলা ব্যর্থ হওয়ার পর ইরান ‘দ্বৈত পরাজয়ের’ সম্মুখীন হয়েছে এবং বিশ্বের কাছে তার আসল চেহারা দেখিয়েছে।

ক্যামেরন জোর দিয়ে আরও বলেছেন, যুক্তরাজ্যের প্রচেষ্টা গাজায় যুদ্ধে বিরতি এবং সহায়তা পাওয়ার বিষয়ে মনোনিবেশ করছে।

---জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মধ্যপ্রাচ্য খাদের কিনারায় রয়েছে। এখনি উত্তেজনা প্রশমিত করার সময়।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজার কিছু অংশে দুর্ভিক্ষ আসন্ন। কারণ সাহায্য সংস্থাগুলো বলছে পর্যাপ্ত সরবরাহ বেসামরিকদের কাছে পৌঁছাতে পারছে না।

তেহরান শনিবার ইসরায়েলে ৩০০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটিকে সিরিয়ায় তার কনস্যুলেটে হামলার প্রতিশোধ বলে উল্লেখ করেছে।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকও শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, আঞ্চলিক সংঘর্ষ এড়াতে ফ্রান্স যথাসাধ্য চেষ্টা করবে।



এ পাতার আরও খবর

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র