মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আইন-আদালত | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ড. ইউনূসের জামিনের সময় বাড়ালেন আদালত
ড. ইউনূসের জামিনের সময় বাড়ালেন আদালত
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: শ্রম আইন লঙ্ঘন মামলায় ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তার জামিনের মেয়াদ আগামী ২৩ মে পর্যন্ত বাড়িয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূসসহ প্রতিষ্ঠানটির তিন শীর্ষ কর্মকর্তার জামিনের মেয়াদ বৃদ্ধি করেন ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনাল।
গ্রামীণ টেলিকমের ওই তিন শীর্ষ কর্মকর্তা হলেন প্রতিষ্ঠানটির পরিচালক আশরাফুল হাসান, নুরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান।
আজ সকালে আদালতে উপস্থিত হয়ে তারা স্থায়ী জামিনের আবেদন করেন।
ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, তারা আদালতে উপস্থিত হয়ে এই মামলায় আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অস্থায়ী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন।
পরে আদালত জামিনের মেয়াদ ২৩ মে পর্যন্ত বৃদ্ধি করেন।
এর আগে গত ৩ মার্চ এই মামলায় তাদের জামিনের মেয়াদ বাড়ান আদালত। সেদিন পরবর্তী শুনানির জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করেন আদালত।
শ্রম আইন লঙ্ঘনের দায়ে গত ১ জানুয়ারি ঢাকার শ্রম আদালত-৩ ড. ইউনূসসহ চারজনকে ছয় মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানা করেন।




মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
এআই দিয়ে আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। 