শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » কারাবন্দি থেকে আবারো গৃহবন্দি সু চি
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » কারাবন্দি থেকে আবারো গৃহবন্দি সু চি
৪০৪ বার পঠিত
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কারাবন্দি থেকে আবারো গৃহবন্দি সু চি

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের কারাবন্দি গণতন্ত্রপন্থি নেতা অং সান সু চিকে কারাবন্দি থেকে সরিয়ে আবারো গৃহবন্দি করা হয়েছে। মিয়ানমারে ক্ষমতাসীন জান্তা বাহিনী জানিয়েছে, মূলত প্রচণ্ড তাপপ্রবাহের কারণে তার স্বাস্থ্যের কথা বিবেচনা করে সূ চিকে কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।জান্তা সরকারের উপ-তথ্যমন্ত্রী মেজর জেনারেল জাও মিন তুন গতকাল মঙ্গলবার বিদেশি গণমাধ্যমকে জানিয়েছেন, অং সান সু চি ও তার সরকারের প্রেসিডেন্ট উইন মিন্তসহ আরও কয়েকজন বয়স্ক কারাবন্দিকে গৃহবন্দিত্বে নেওয়া হয়েছে।

জাও মিন তুন বলেন, যেহেতু আবহাওয়া অত্যন্ত গরম, তাই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। তবে এটি কেবল অং সান সু চির জন্য নয়, যাদের বেলায় প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করা দরকার বিশেষ করে বয়স্ক বন্দিদের ক্ষেত্রে-আমরা তাদের হিট স্ট্রোক থেকে রক্ষায় কাজ করছি।

অং সান সু চি তার জীবনের ২৭টি বছর কারাগারেই কাটিয়েছেন। সর্বশেষ তিনি মিয়ানমারের রাজধানী নেপিডোর একটি কারাগারে বন্দি ছিলেন। উইন মিন্ত বন্দি ছিলেন বাগো অঞ্চলের একটি কারাগারে।

মিয়ানমারের আবহাওয়া বিভাগ জানিয়েছেন, গতকাল মঙ্গলবার নেপিডোর তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

সু চি ও উইন মিন্তসহ অন্য কারাবন্দিদের গৃহবন্দিত্বে নেওয়া হলেও তাদের ঠিক কোথায় গৃহবন্দি করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি জান্তা সরকারের উপ-তথ্যমন্ত্রী। এর আগে অবশ্য কারাগারে নেওয়ার আগে সু চি জান্তা বাহিনীর একটি সেনানিবাসের ভেতরের সেফ হাউসে বন্দি ছিলেন।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি জান্তা বাহিনী সু চির সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকেই কারাগারে বন্দি তিনি।



এ পাতার আরও খবর

ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না  বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায় মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা