শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
রবিবার, ২১ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ- গণপূর্তমন্ত্রীর
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ- গণপূর্তমন্ত্রীর
৩৯২ বার পঠিত
রবিবার, ২১ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ- গণপূর্তমন্ত্রীর

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: কার্বন নিঃসরণহীন, টেকসই ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

রবিবার (২১ এপ্রিল) হাউজিং এন্ড বিল্ডিং রিসার্স ইনস্টিটিউট (এইচবিআরআই) এর পরিচালনা পর্ষদের সভায় তিনি এ নির্দেশ দেন। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে এইচবিআরআই এর সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গণপূর্তমন্ত্রী বলেন, রাস্ট্র পরিচালনার জন্য অপরিহার্য যে সকল আইন, তা বঙ্গবন্ধু স্বল্পতম সময়ের মধ্যে প্রণয়ন করেছিলেন। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় তিনি জনকল্যাণমুখী বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ সেন্টারও তিনিই প্রতিষ্ঠা করেছিলেন। পরিবেশ সুরক্ষা ও কার্বন নিঃসরণ হ্রাসে বর্তমান বিশ্বে ব্যাপক আলোচনা হচ্ছে । বঙ্গবন্ধু কার্বন নিঃসরণহীন, টেকসই ও পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী উদ্ভাবনে গবেষণার জন্য এ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন।

২০১৮ সালে এইচবিআরআই আইন পাস হওয়ার পর ২০২৩ সালের ৪ঠা এপ্রিল বর্তমান পর্ষদ গঠন করা হয়। এটা বর্তমান পর্ষদের প্রথম সভা এবং প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর ক্রমপুঞ্জিত ৭৩তম সভা। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হাইজিং এন্ড বিল্ডিং রিসার্স সেন্টার ২০১৮ সালে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্স ইনস্টিটিউট নামে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে রুপ লাভ করে। হাইজিং এন্ড বিল্ডিং রিসার্স সেন্টারের পরিচালনা পর্ষদের সভা সর্বশেষ ২০১৭ সালের ২ জুলাই অনুষ্ঠিত হয়েছিল।

রবিবারের সভায় বিগত সভার কার্যপত্র অনুমোদন করা হয়। সভায় ২০১৮ থেকে বর্তমান সময় পর্যন্ত ডিপিসির সিদ্ধান্তে ইনস্টিটিউটের নিয়োগ, পদোন্নতি ও পদায়ন ভুতপূর্ব অনুমোদন করা হয়। এছাড়া ২০২৪-২৫ অর্থ বছরে ইনস্টিটিউটের ২১ কোটি ৬৭ লক্ষ ৫০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। প্রস্তাবিত বাজেটে প্রতিষ্ঠানের নিজস্ব আয় ২ কোটি ৬৭ লক্ষ ৫০ হাজার টাকা এবং সরকারি অনুদান ১৯ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। প্রতিষ্ঠান কর্মচারিদের পেনশন প্রবর্তনের বিষয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রতিষ্ঠানের নিজস্ব আয়ের অর্থ ব্যবস্থাপনার প্রস্তাবনা নির্ধারণের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাকিলা জেরিনের নেতৃত্বে ৭ সদস্যের একটি উপকমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় সিনিয়র রিসার্স অফিসারের পদ পঞ্চম গ্রেডে, রিসার্স এসিস্ট্যান্ট /রিসার্স এসোসিয়েট এর পদ ১১ হতে দশম গ্রেডে উন্নীতকরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নবীরুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র প্রধান প্রকৌশলী মো: আলী আখতার হোসেন, হাউসিং এন্ড বিল্ডিং এর মহাপরিচালক আশরাফুল আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী হাউজিং এন্ড বিল্ডিং রিসার্স ইনস্টিটিউট উদ্ভাবিত পরিবেশবান্ধব বিভিন্ন নির্মাণসামগ্রীর প্রদর্শণী ঘুরে দেখেন। এসময় তিনি সকল সরকারি ভবনে সোলার প্যানেল স্থাপনের নির্দেশ দেন।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প