বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাফায় হামলা নিয়ে ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিল ইইউ
রাফায় হামলা নিয়ে ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিল ইইউ
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: ইসরাইলকে গাজার রাফাহ সামরিক অভিযান ‘অবিলম্বে’ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা বলেছে, এটি করতে ব্যর্থ হলে, এ ব্লকের সঙ্গে দেশটির সম্পর্ক নষ্ট হবে।
বুধবার ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল ইউরোপীয় ইউনিয়নের নামে জারি করা বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। খবর এএফপির।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইল রাফাতে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখলে, তা অনিবার্যভাবে ইসরাইলের সঙ্গে ইইউর সম্পর্কের ওপর একটি নেতিবাচক প্রভাব ফেলবে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ইসরাইলকে রাফাতে তাদের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং তারা সতর্ক করে দিয়ে বলেছে, ‘এটি গাজায় মানবিক সহায়তা বিতরণকে আরও ব্যাহত করছে এবং সেখানের লোকজনকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিচ্ছে।’
ইসরাইলের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন বলেছে, ইসরাইল রাফাহ ও এর আশপাশের ১০ লাখেরও বেশি লোকজনকে অন্য অঞ্চলে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে- যা নিরাপদ বলে বিবেচিত হতে পারে না বলে জাতিসংঘ উল্লেখ করেছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 