মঙ্গলবার, ২১ মে ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় প্রায় ৩০০ ফিলিস্তিনি হতাহত
ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় প্রায় ৩০০ ফিলিস্তিনি হতাহত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় প্রায় তিনশ ফিলিস্তিনি হতাহত হয়েছেন। মঙ্গলবার (২১ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়টি এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইশ। অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি অভিযানে এক ডাক্তার ও শিক্ষকসহ অন্তত সাতজন নিহত হয়েছে।
গত ৭ অক্টোবরের পর অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় ৩৫ হাজার ৬৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৯ হাজার ৮৫২ জন।
জাতিসংঘ জানিয়েছে, গত দুই সপ্তাহে নয় লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন, যা সেখানের মোট জনসংখ্যার ৪০ শতাংশ।
এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে চারজনই হিজবুল্লাহর সদস্য। স্থানীয় সময় সোমবার ওই হামলা চালানো হয়।
গাজায় সংঘাত শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গুলি বিনিময় ও হামলার ঘটনা ঘটছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 