শিরোনাম:
●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা ●   বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান ●   মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান ●   আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা ●   ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ●   মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। ●   ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | নির্বাচন | শিরোনাম | সাবলিড » ভারতে লোকসভা নির্বাচন ১২১ প্রার্থী নিরক্ষর, ৬৪৭ জন মাত্র ৮ম শ্রেণি পাস
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | নির্বাচন | শিরোনাম | সাবলিড » ভারতে লোকসভা নির্বাচন ১২১ প্রার্থী নিরক্ষর, ৬৪৭ জন মাত্র ৮ম শ্রেণি পাস
৩৩০ বার পঠিত
বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতে লোকসভা নির্বাচন ১২১ প্রার্থী নিরক্ষর, ৬৪৭ জন মাত্র ৮ম শ্রেণি পাস

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে: ভারতের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ১২১ জন প্রার্থী হলফনামায় নিজেদেরকে নিরক্ষর বলে ঘোষণা করেছেন এবং ৩৫৯ জন ৫ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার বিষয় উল্লেখ করেছেন। দেশটির পোল রাইটস বডি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) এক রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য।

রিপোর্টে আরও বলা হয়েছে, ৬৪৭ জন প্রার্থী হলফনামা ৮ম শ্রেণি পর্যন্ত পড়াশোনার কথা উল্লেখ করেছে। প্রায় ১ হাজার ৩০৩ জন প্রার্থী নিজেদেরকে দ্বাদশ শ্রেণি পাস এবং ১ হাজার ৫০২ জন প্রার্থী স্নাতক ডিগ্রি পাসের তথ্য দিয়েছেন।

রিপোর্ট অনুসারে, ডক্টরেট ডিগ্রিধারী প্রার্থী রয়েছেন ১৯৮ জন। লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৮ হাজার ৩৬০ জন প্রার্থীর মধ্যে ৮ হাজার ৩৩৭ জনের শিক্ষাগত যোগ্যতা বিশ্লেষণ করেছে এডিআর।

নির্বাচনের প্রথম পর্বে, ৬৩৯ জন প্রার্থী তাদের শিক্ষাগত যোগ্যতা ৫ম থেকে দ্বাদশ শ্রেণির মধ্যে বলে জানিয়েছেন। স্নাতক বা উচ্চতর ডিগ্রি রয়েছে ৮৩৬ জনের। এছাড়াও ৩৬ জন প্রার্থী নিজেদেরকে শিক্ষিত, ২৬ জন নিরক্ষর দাবি করেছেন এবং চারজন তাদের শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করেননি।

দ্বিতীয় পর্বে, ৫৩৩ জন প্রার্থী তাদের শিক্ষাগত যোগ্যতা ৫ম এবং দ্বাদশ শ্রেণির মধ্যে দাবি করেছেন। স্নাতক বা উচ্চতর ডিগ্রিধারী রয়েছেন ৫৭৪ জন। প্রায় ৩৭ জন প্রার্থী নিজেদেরকে শুধু শিক্ষিত, আটজন নিরক্ষর এবং তিনজন তাদের শিক্ষাগত যোগ্যতা প্রদান করেননি।

তৃতীয় ধাপে, ৬৩৯ জন প্রার্থী তাদের শিক্ষাগত যোগ্যতা ৫ম এবং দ্বাদশ শ্রেণির মধ্যে দাবি করেছেন। স্নাতক বা উচ্চতর ডিগ্রিধারী রয়েছেন ৫৯১ জন। এছাড়াও ৫৬ জন শুধু শিক্ষিত এবং ১৯ জন নিরক্ষর বলে দাবি করেছেন। তিনজন প্রার্থী তাদের শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করেননি।

চতুর্থ ধাপে, ৬৪৪ জন প্রার্থী তাদের শিক্ষাগত যোগ্যতা ৫ম এবং দ্বাদশ শ্রেণির মধ্যে দাবি করেছেন। স্নাতক বা উচ্চতর ডিগ্রিধারী রয়েছেন ৯৪৪ জন। এছাড়াও ৩০ জন প্রার্থী শুধু শিক্ষিত এবং ২৬ জন নিজেদের নিরক্ষর বলে দাবি করেছেন।

পঞ্চম পর্বে, ২৯৩ জন প্রার্থী তাদের শিক্ষাগত যোগ্যতা ৫ম এবং দ্বাদশ শ্রেণির মধ্যে দাবি করেছেন। স্নাতক বা উচ্চতর ডিগ্রিধারী রয়েছেন ৩৪৯ জন। এছাড়াও ২০ জন প্রার্থী শুধু শিক্ষিত এবং ৫ জন নিজেদের নিরক্ষর বলে দাবি করেছেন। দুই প্রার্থী তাদের শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করেননি।

ষষ্ঠ পর্বে, ৩৩২ জন প্রার্থী তাদের শিক্ষাগত যোগ্যতা ৫ম এবং দ্বাদশ শ্রেণির মধ্যে দাবি করেছেন। স্নাতক বা উচ্চতর ডিগ্রিধারী রয়েছেন ৪৮৭ জন। এছাড়াও ২২ জন ডিপ্লোমাধারী দাবি করেছেন নিজেদের। আর ১২ জন প্রার্থী শুধু শিক্ষিত এবং ১৩ জন নিজেদের নিরক্ষর বলে দাবি করেছেন।

সপ্তম পর্বে, ৪০২ জন প্রার্থী তাদের শিক্ষাগত যোগ্যতা ৫ম এবং দ্বাদশ শ্রেণির মধ্যে দাবি করেছেন। স্নাতক বা উচ্চতর ডিগ্রিধারী রয়েছেন ৪৩০ জন। এছাড়াও ২০ জন ডিপ্লোমাধারী দাবি করেছেন নিজেদের। আর ২৬ জন প্রার্থী শুধু শিক্ষিত এবং ২৪ জন নিজেদের নিরক্ষর বলে দাবি করেছেন। দুই প্রার্থী তাদের শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করেননি।

১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত সাত ধাপে অনুষ্ঠিত হচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। ভোট গণনা করা হবে ৪ জুন। ইতোমধ্যে পাঁচ ধাপে ভোট সম্পন্ন হয়েছে। বাকি দুটি ধাপে যথাক্রমে ২৫ মে ও ১ জুন ভোট অনুষ্ঠিত হবে।



এ পাতার আরও খবর

পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে কোথাও যাবে না: তেহরান সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে কোথাও যাবে না: তেহরান

আর্কাইভ

টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান