শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২৮ মে ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » রেমালের আঘাতে লণ্ডভণ্ড নিঝুম দ্বীপ, বহু বন্য প্রাণী ভেসে গেছে
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » রেমালের আঘাতে লণ্ডভণ্ড নিঝুম দ্বীপ, বহু বন্য প্রাণী ভেসে গেছে
৭০০ বার পঠিত
মঙ্গলবার, ২৮ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রেমালের আঘাতে লণ্ডভণ্ড নিঝুম দ্বীপ, বহু বন্য প্রাণী ভেসে গেছে

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় রেমালের আঘাত ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড দ্বীপ উপজেলা হাতিয়া। এতে করে নিঝুম দ্বীপসহ হাতিয়া উপজেলার ১১টি ইউনিয়ন জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।‌ সামুদ্রিক জলোচ্ছ্বাসে নিঝুম দ্বীপের বহু হরিণ ভেসে গেছে এবং অনেক হরিণের মৃত্যু হয়েছে বলে নিঝুম দ্বীপের চেয়ারম্যান জানান। ভারী বৃষ্টি ও বাতাসের কারণে এখনো আতঙ্ক বিরাজ করছে পানিবন্দী অসহায় মানুষের মাঝে।

নিঝুম দ্বীপের চেয়ারম্যান মো. দিনাজ উদ্দিন জানান, সোমবার (২৭ মে) সকাল থেকে পানি কমতে শুরু করলেও সন্ধ্যায় পুনরায় ঘুর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে সমগ্র এলাকা আবার প্লাবিত হয়েছে।

এদিকে গত তিনদিন ধরে হাতিয়ার সঙ্গে বাইরের সব নৌ যোগাযোগ বন্ধ। তীব্র বাতাসের কারণে তিনদিন ধরে হাতিয়ায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ রয়েছে বলে নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান জানান।

অন্যদিকে স্থানীয় এমপি মোহাম্মদ আলী আজ দুর্যোগ ও ত্রাণমন্ত্রী বরাবর ক্ষয়ক্ষতির যে প্রতিবেদন দিয়েছেন তাতে দেখা গেছে নিঝুম দ্বীপে ৯ হাজার পরিবারের ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩ হাজার ৫০০ কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে।

ঢালচরের ৪ হাজার পরিবারের ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, চর ঘাসিয়ায় ২০ হাজার পরিবার, চানন্দি ইউনিয়নের ৪ হাজার পরিবারের ১০ হাজার মানুষ ও ৫ শতাধিক কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে।

এছাড়া হরনী, চানন্দি, সুখচর, নলচিরা, সোনাদিয়া, জাহাজমারা, বুড়ির চর, চর ঈশ্বর, চরকিং, নলচিরা ইউনিয়নের ব্যাপক এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে এবং অনেক ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অপরদিকে নিঝুম দ্বীপ ও চানন্দী ইউনিয়নে বেড়ীবাঁধ না থাকায় অস্বাভাবিক সামুদ্রিক জলোচ্ছ্বাসে এই দুই এলাকায় ৫০ হাজার লোক পানিবন্দি হয়ে পড়েছে বলে তিনি জানান।

মোহাম্মদ আলী আরো উল্লেখ করেছেন, হাতিয়ায় ঘূর্ণিঝড় রেমালের আঘাতে প্রায় ১০০ কিলোমিটার কাঁচা পাকা রাস্তা বিধ্বস্ত হয়েছে এবং হাজার হাজার গবাদি পশু ও বহু পুকুরের মাছ পানিতে ভেসে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমা জানান, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে হাতিয়ায় প্রায় ৫২ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস জানান, বৈরী আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত লোকদের মাঝে সরকারি ত্রান সামগ্রী বিতরণ করা যাচ্ছে না।



এ পাতার আরও খবর

আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
পর্যটকদের নিরাপত্তা বিবেচনা সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা পর্যটকদের নিরাপত্তা বিবেচনা সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র