শিরোনাম:
●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান ●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা ●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
BBC24 News
বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রোহিঙ্গা শরণার্থীদের জোরপূর্বক ভারত থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে : জাতিসংঘ
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রোহিঙ্গা শরণার্থীদের জোরপূর্বক ভারত থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে : জাতিসংঘ
৩৪২ বার পঠিত
বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোহিঙ্গা শরণার্থীদের জোরপূর্বক ভারত থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে : জাতিসংঘ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: শরণার্থীদের জোরপূর্বক ঠেলে দেওয়ার বিরুদ্ধে জাতিসংঘের অবস্থান অত্যন্ত দৃঢ়। শরণার্থীদের কেবল স্বেচ্ছায় তাদের নিজ দেশে নিরাপত্তা এবং সম্মানের সঙ্গে ফেরত পাঠানোর সুযোগ করে দিতে হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্থোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

বুধবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে রোহিঙ্গাদের জোরপূর্বক ভারত থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে করা আইনি প্রতিষ্ঠান গার্নিকা থার্টিসেভেনের অভিযোগ প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।ব্রিফিংয়ে মিয়ানমারে জান্তা বাহিনীর বর্বরতা এবং নৃশংসতা থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে বাংলাদেশ এবং ভারত সরকারের বর্তমান নীতির প্রসঙ্গ তুলে ধরে প্রশ্ন উত্থাপন করেন জাতিসংঘের স্থায়ী এক সংবাদদাতা।

বাংলাদেশ সরকার আর কোনো রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেবে না বলে যে ঘোষণা দিয়েছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডুজারিক বিষয়টি নিয়ে জাতিসংঘের শরণার্থীরবিষয়ক সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন এ প্রতিবেদককে।

সাংবাদিক তার প্রশ্নে জানতে চান, বাংলাদেশ সরকার ইতোমধ্যে ঘোষণা করেছে যে, তারা আর কোনো রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেবে না। তারা কী নতুন করে শরণার্থী নিতে সম্মত হয়েছে? ভারত জোরপূর্বক রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে বলে সম্প্রতি গার্নিকা থার্টিসেভেন আন্তর্জাতিক অপরাধ আদালতে যে অভিযোগ করেছে, সে বিষয়ে জাতিসংঘের মন্তব্য কী?

জবাবে ডুজারিক বলেন, আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, এ ধরনের কোনো রিপোর্ট আমার চোখে পড়েনি। বিষয়টি খতিয়ে দেখার জন্য আমাদের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানাই।

তিনি বলেন, অবশ্যই রোহিঙ্গাদের একটি বিশাল জনগোষ্ঠীকে জায়গা করে দিয়ে বাংলাদেশ খুব উদারতার পরিচয় দিয়েছে। আমি মনে করি বাংলাদেশের বিভিন্ন কমিউনিটি উদারতার পরিচয় দিয়ে যাচ্ছে। আমরা সেখানে যেসব মানবিক কার্যক্রম পরিচালনা করছি, তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায় সহযোগিতা চালিয়ে যাবে বলে আমি খুব আশাবাদী।

ডুজারিক আরও বলেন, আপনার দ্বিতীয় প্রশ্নের জবাবে বলব, আমি এ বিষয়ে এখনো কিছু দেখিনি। কিন্তু আপনাকে বলব, অনিরাপদ কোনো জায়গায় শরণার্থীদের জোর করে ঠেলে দেওয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ়।

শরণার্থীদের কেবল স্বেচ্ছায় তাদের নিজ দেশে নিরাপত্তা এবং সম্মানের সঙ্গে ফেরত পাঠানো উচিত বলে উল্লেখ করেন এই মুখপাত্র।

উল্লেখ্য, ভারত থেকে রোহিঙ্গাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর বিষয়টি তদন্ত করে দেখতে বুধবার আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের কাছে আবেদন করেছে গার্নিকা থার্টিসেভেন।

২০১৬-২০১৭ সালের মধ্যে মিয়ানমারে পরিচালিত নৃশংসতার মুখে ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের কীভাবে ভারতের সরকার তাদের মুসলিম বিদ্বেষী প্রচারণার অংশ হিসাবে জোরপূর্বক তাড়িয়ে দিয়েছে তার বিস্তারিত আদালতে করা অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গার্নিকা থার্টিসেভেনের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার নীতি অনুসরণ করে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত যারা মিয়ানমার থেকে পালিয়ে এসেছিল, তাদের ভারতে বসবাসের অনুমতি দিয়েছিল দেশটির সরকার। ২০১৭ সালে মিয়ানমারে নৃশংসতা মাত্রা ছাড়ানোর সময়টাতে রোহিঙ্গা শরণার্থীদের অবৈধ অভিবাসী ঘোষণা করে এবং দেশছাড়ার নির্দেশ দেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে ভারত ছাড়ার অপেক্ষায় থাকা অনেক হাজার হাজার রোহিঙ্গাকে গ্রেফতার করে সে দেশের পুলিশ। সরকারি উদ্যোগে কিছু রোহিঙ্গা ফেরত পাঠানো হলে সেই সময়টাতে অনেকেই পালিয়ে বাংলাদেশ আসার সিদ্ধান্ত নেন।

আদালতে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ভারত কর্তৃপক্ষ কার্যত রোহিঙ্গাদের বাংলাদেশে সরিয়ে দিচ্ছে, যার তদন্ত করাটা আন্তর্জাতিক অপরাধ আদালতের ম্যান্ডেটের মধ্যে পড়ে।

বিবৃতিতে বলা হয়েছে, রোহিঙ্গাদের নিয়ে ভারত সরকারের নীতির যে পরিবর্তন ঘটেছে, সেটা বিজেপি নেতৃত্বাধীন সরকারের মুসলিম বিদ্বেষী প্রচারণার নজির।



এ পাতার আরও খবর

জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর দায়িত্ব এ সরকার নেবে না: ফাওজুল কবির খান সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর দায়িত্ব এ সরকার নেবে না: ফাওজুল কবির খান
প্রবাসীদের মাধ্যমে বিদেশি বিনিয়োগ এলে নগদ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত প্রবাসীদের মাধ্যমে বিদেশি বিনিয়োগ এলে নগদ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত
ভারত বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
চলে গেলেন বাংলাদেশের একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালি চলে গেলেন বাংলাদেশের একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালি

আর্কাইভ

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’