বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » গাজা- সীমান্তে মিশর- ইসরায়েল উত্তেজনা তুঙ্গে
গাজা- সীমান্তে মিশর- ইসরায়েল উত্তেজনা তুঙ্গে
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গাজা-মিশর সীমান্তের ‘ফিলাডেলফি করিডোরের’ নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। তার দাবি, সেখানে ২০টি সুড়ঙ্গপথ পাওয়া গেছে। আর এই পথ ব্যবহার করেই অস্ত্র পাচার করতো হামাস সদস্যরা।
অবশ্য মিশরীয় কর্মকর্তাদের দাবি, নিজেদের অবৈধ অভিযানকে বৈধতা দিতেই সুড়ঙ্গ পাওয়ার কথা বলছে ইসরায়েল।
বর্তমানে মিশর ইসরায়েল উত্তেজনা তুঙ্গে। রাফায় ইসরায়েলি সেনা অভিযানকে বড় হুমকি হিসেবেই দেখছে আব্দেল ফাত্তাহ আল-সিসিরি দেশ।
আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বুধবার বলেন, ‘সম্প্রতি আইডিএফ সেনারা মিশর ও রাফা সীমান্তের ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে।
’ মুখপাত্র হাগারি বলেন, সেনারা বিষয়গুলো তদন্ত করছে এবং টানেলগুলোকে ‘অকার্যকর’ করছে। হাগারি অবশ্য পরে সাংবাদিকদের বলেছেন, সেখানকার সব টানেলের সঙ্গেই মিশরের সংযোগ আছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
মিশরের সঙ্গে গাজার যে ১৩ কিলোমিটারের সীমান্ত আছে, সেই ফিলাডেলফি করিডোর ‘বাফার জোন’ হিসেবে বিবেচিত হয়। গাজা অংশের মিশর এর আগে দাবি করেছিল, তারা আন্তঃসীমান্ত টানেল ধ্বংস করেছে, ফলে কোনো ধরনের অস্ত্র চোরাচালান সম্ভব নয়।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 