বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশি নাগরিকদের ১২ ক্যাটাগরিতে ভিসা দেবে ওমান
নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশি নাগরিকদের ১২ ক্যাটাগরিতে ভিসা দেবে ওমান
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: ওমান সরকার ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করবে। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক এ তথ্য জানিয়েছেন।
১২টি ক্যাটাগরির মধ্যে রয়েছে ফ্যামিলি ভিসা, জিসিসি দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভিজিট ভিসা, ডাক্তারের ভিসা, ইঞ্জিনিয়ারদের ভিসা, নার্সদের ভিসা, শিক্ষকদের ভিসা, হিসাবরক্ষকের ভিসা, বিনিয়োগকারী ভিসা এবং সব ধরনের অফিসিয়াল ভিসা।
২০২৩ সালের ৩১ অক্টোবর ওমান সব বিভাগে ভিসা প্রদান বন্ধ করার পর থেকে ওমানে বাংলাদেশি নাগরিকদের গমন ৫০% এরও বেশি কমে যায়। সেপ্টেম্বরে ওমানে বাংলাদেশিদের ভ্রমণ ২৮ হাজার ২০১-এ দাঁড়িয়েছে, যা কয়েক মাসের মধ্যে ৫০ শতাংশের বেশি কমেছে। ৩১ অক্টোবর জারি করা একটি সার্কুলারে, রয়্যাল ওমান পুলিশ (আরওপি) বাংলাদেশি নাগরিকদের জন্য সব বিভাগে ভিসা প্রদান স্থগিত করে।
এক বিবৃতিতে আরওপি বলেছে, আরওপি কিছু ধরনের ভিসা পর্যালোচনার মধ্যে সালতানাতে আগত সব জাতীয়তার জন্য সব ধরনের পর্যটক এবং ভিজিট ভিসাকে কাজের ভিসায় রূপান্তর স্থগিত করার ঘোষণা দেয়। বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের নতুন ভিসা প্রদান ৩১ অক্টোবর, ২০২৩ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর করা হয় ওই বিবৃতিতে।
ভিসা নিষেধাজ্ঞার পরপরই, মাস্কাটে বাংলাদেশ দূতাবাস একটি বিবৃতি জারি করে বলেছে, এটি হবে ‘অস্থায়ী প্রকৃতির’।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 