শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ৩ জুন ২০২৪
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » ইংরেজি না জানায় পাকিস্তানের অধিনায়ককে নিয়ে কটাক্ষ
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » ইংরেজি না জানায় পাকিস্তানের অধিনায়ককে নিয়ে কটাক্ষ
৬০৪ বার পঠিত
সোমবার, ৩ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইংরেজি না জানায় পাকিস্তানের অধিনায়ককে নিয়ে কটাক্ষ

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ইংরেজিতে বেশ কাঁচা। বৃটিশদের এই ভাষা ভালোভাবে রপ্ত করতে পারেননি বাবর। যে কারণে সোশ্যাল মিডিয়া তথা সামাজিক যোগাযোগের মাধ্যমে বাবরকে নিয়ে উপহাস করেন নেটিজেনরা।

দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স তার ইউটিউব চ্যানেলে বাবর আজমের সমালোচনাকারীদের রীতিমতো ধুইয়ে দিয়েছেন।

বাবর আজমকে নিয়ে কটাক্ষ

করায় ডি ভিলিয়ার্স বলেন, ‘বাবর আজমের ইংরেজিটা আমার উর্দুর চেয়ে অনেক ভালো। সবচেয়ে বড় কথা, ওর ব্যাটিংটা খুব ভালো। সেটা এই ভাষাচর্চার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক বাবরের একটা দুর্দান্ত ইউটিউব সাক্ষাৎকারও নিয়েছেন। সেখানে পাকিস্তান অধিনায়ক জানিয়েছেন যে তিনি কীভাবে অল্প বয়সেই ক্রিকেটযাত্রা শুরু করেছিলেন।

সেই সাক্ষাৎকারে বাবর জানিয়েছেন, তিনি ক্রিকেটটাকে রীতিমতো উপভোগ করেন। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে সময় নষ্ট করতে নারাজ। বাবরের কথায়, ‘আমি শুধু নিজের খেলাটা খেলছি। আমি আমার প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।’

নিজের ছোটবেলার সম্পর্কে বাবর জানিয়েছেন, ‘আমি যখন ক্রিকেট খেলাটা শুরু করি, তখন হাতে খুব বেশি টাকা ছিল না। আমরা ধনী ছিলাম না। টেনিস বলে ক্রিকেটটা খেলতাম। প্রতি শনিবার ম্যাচ থাকত। বাবাকে বলেছিলাম, এবার পেশাদার ক্রিকেট খেলব। বাবা রাজি হতেই আমি পেশাদার ক্রিকেট খেলা শুরু করি।’

পাকিস্তানের হয়ে টানা তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেবেন বাবর আজম। গত দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বে পাকিস্তান জিততে পারেনি। সেজন্য এবার বাবরের ওপর চাপ বেশি থাকবে।

এ ব্যাপারে বাবর আজম বলেন, ‘আমি আশাবাদী, আত্মবিশ্বাসী। কারণ, আমাদের দল বেশ ভালো। এই দলে সব ভালো মানের খেলোয়াড় আছে। ভালো ব্যাটসম্যান আছে। দলের সিনিয়র খেলোয়াড়রাও ভালো কিছু করার জন্য প্রাণপণে চেষ্টা চালাচ্ছেন। আমরা বিশ্বকাপের জন্য একেবারে তৈরি।’



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না