বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের
রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: ইতালিতে শুরু হয়েছে জি-৭ সম্মেলন। এক হয়েছে রাশিয়াবিরোধী বড় বড় দেশ। সম্মেলনের প্রথম দিনই দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাজ্য।
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ঠেকাতে মস্কোর প্রধান স্টক এক্সচেঞ্জকে লক্ষ্যবস্তু করেছে যুক্তরাজ্য। সেইসঙ্গে কয়েক ডজন নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
জি-৭ নেতাদের বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, আজ আমরা নিষেধাজ্ঞার মাধ্যমে আবারও রাশিয়াকে অর্থনৈতিক চাপে ফেলছি।
দেশটি জানিয়েছে, নতুন এ নিষেধাজ্ঞায় মূলত রাশিয়ার যুদ্ধাস্ত্র, মেশিন টুলস, মাইক্রোইলেকট্রনিক্স এবং রসদকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এদিকে বুধবার ইউক্রেনকে সহায়তার অভিযোগে চীন, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কসহ বিভিন্ন দেশের তিন শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, আমরা রাশিয়াকে অর্থনৈতিকভাবে মোকাবিলা করছি। বিদেশি প্রযুক্তি, সরঞ্জাম, সফ্টওয়্যার এবং আইটি পরিষেবাগুলো থেকে রাশিয়ার প্রবেশাধিকার কমিয়ে আনার চেষ্টা করছি।
এ ব্যাপারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মস্কো এসব আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 