রবিবার, ২৩ জুন ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » দিল্লির আলোচনায় চীন প্রসঙ্গ আসেনি: হাছান মাহমুদ
দিল্লির আলোচনায় চীন প্রসঙ্গ আসেনি: হাছান মাহমুদ
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, দিল্লিতে তিস্তা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। তবে এই ইস্যুতে চীনের বিষয়ে কোনো আলোচনা হয়নি।
রোববার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
শনিবার (২২ জুন) দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়।
বৈঠকে তিস্তার পানিবণ্টন নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সফর খুব ফলপ্রসু ছিল। সেখানে তিস্তা নদী ও অভিন্ন যৌথ নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা হয়েছে।
তিস্তার জন্য বাংলাদেশে ভারতের কারিগরি দল আসবে। এটা ইতিবাচক।
তবে তিস্তা নিয়ে সেখানে চীনের বিষয়ে কোনো আলোচনা হয়নি।
মন্ত্রী জানান, বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে চীনের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে জাতিগত সংঘাত চলছে, সে বিষয়ে চীন প্রসঙ্গ এসেছে।
ভারত ই-মেডিকেল ভিসা কবে থেকে চালু করবে জানতে চাইলে মন্ত্রী জানান, এটা সিদ্ধান্ত হয়েছে, তবে দিনক্ষণ ওরা (ভারত) বলতে পারবে।
এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, সৌদি আরবে হজ করতে গিয়েছিলাম। সেখানে সৌদি যুবরাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি। তিনি বলেছেন, ইনশাল্লাহ।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাছান মাহমুদ বলেন, আমদের সামনে অনেক চ্যালেঞ্জ। স্বাধীনতাবিরোধী অপশক্তি ঘাপটি মেরে আছে। সাম্প্রদায়িক অপশক্তি এখনো আছে। তারা ফনা তুলে দাঁড়ায়। বিএনপি এসব অপশক্তিকে আশ্রয় দিচ্ছে।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 