শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

BBC24 News
শুক্রবার, ২৮ জুন ২০২৪
প্রথম পাতা » খেলাধুলা » বিশ্বকাপ ফাইনালে বড় কিছু করবেন কোহলিরা
প্রথম পাতা » খেলাধুলা » বিশ্বকাপ ফাইনালে বড় কিছু করবেন কোহলিরা
৩৮৭ বার পঠিত
শুক্রবার, ২৮ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বকাপ ফাইনালে বড় কিছু করবেন কোহলিরা

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: ফর্মে চূড়ায় থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে পা রেখেছিলেন বিরাট কোহলি। আইপিএলের মতো ভারতের হয়েও ওপেন করতে দেখা যায় তাকে।

কিন্তু এ যেন এক অচেনা কোহলি। ভারত ফাইনালে নাম লেখালেও এখন পর্যন্ত হাসেনি তার ব্যাট।৭ ম্যাচ খেলে স্রেফ ৭৫ রান করেছেন তিনি।
আসরজুড়ে নিষ্প্রভ থাকলেও কোহলি পাশে পাচ্ছেন পুরো দলকে।

আগামীকাল ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় কিছু করবেন তিনি, এমনটাই আশা রাহুল দ্রাবিড়ের।
ভারতের হেড কোচ বলেন, ‘বিরাটকে আপনারা চেনেন।

একটু ঝুঁকিপূর্ণ ক্রিকেট খেললে সব সময় সফল হওয়া যায় না। আজও (গতকাল ম্যাচে) যেমন, সে একটি ছক্কা মারার পর ভাবলাম ম্যাচের গতিপ্রকৃতি হয়তো ঠিক করে দেবে। কিন্তু তার দুর্ভাগ্য (আউট হওয়ার ডেলিভারি) বলটি একটু সিমের ওপর মুভমেন্ট করেছে। তবে ইনটেন্ট ভালো লেগেছে। ’
‘এমন কিছু বলতে চাই না, যাতে হিতে বিপরীত হয়; তবে আমার মনে হয় বড় কিছুই আসছে। তার আচরণ ভালো লাগে এবং মাঠে যেভাবে নিজেকে নিংড়ে দেয়, আমার মনে হয় তার এটা (রানে ফেরা) প্রাপ্য। ’

দ্রাবিড়ের সুরে তাল মিলিয়ে কোহলিকে নিয়ে অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘দেখুন, সে একজন উঁচু মানের ক্রিকেটার। যেকোনো সময় এই অবস্থার (ছন্দহীনতা) মধ্যে যেতে পারে যে কেউ। আমরা তার জাতটা জানি এবং বড় ম্যাচে তার গুরুত্বটাও বুঝি। ১৫ বছর ক্রিকেট খেলার পর ফর্ম কখনও ক্রিকেটারের পরিচায়ক নয়। তাকে দেখে ভালো মনে হচ্ছে। (তার ব্যাটিংয়ে) তাড়নাটা আছে। সম্ভবত ফাইনালের জন্য নিজেকে জমিয়ে রেখেছে। ’



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু