শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
রবিবার, ৩০ জুন ২০২৪
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ভারতের ক্রিকেট দল থেকে অবসরে যাচ্ছেন কোহলি - রোহিত
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » ভারতের ক্রিকেট দল থেকে অবসরে যাচ্ছেন কোহলি - রোহিত
৫৮৫ বার পঠিত
রবিবার, ৩০ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের ক্রিকেট দল থেকে অবসরে যাচ্ছেন কোহলি - রোহিত

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি পুরস্কার বিতরণী মঞ্চেই জানিয়ে দেন টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের কথা। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে হার্শা ভোগলেকে কোহলি জানিয়েছেন এবার থামতে চান তিনি। নতুনদের হাতে তুলে দিতে চান ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটন। কোহ্লি বলেন, ‘এটাই ছিল ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ। সেজন্য শিরোপা জিততে চেয়েছিলাম। ঈশ্বর মহান। আমি রান পাচ্ছিলাম না। ফাইনালে দলের জন্য কাজটা করতে পেরেছি। এটা গুরুত্বপূর্ণ।’

ফাইনালের আগের সাত ম্যাচে কোহলি ৭৫ রান করেছিলেন। ফাইনালে তিনি ৫৯ বলে ৭৬ রানের দারুণ ইনিংস খেলেছেন। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। ওই পুরস্কার নিতে এসে সম্প্রচার মাধ্যমকে বিদায়ের কথা জানিয়েছেন কোহলি।

বিশ্বকাপ জয়ের ম্যাচে ম্যাচসেরা হয়ে ভারতের জার্সিটা যখন কোহলি তুলে রাখার সিদ্ধান্ত জানালেন তখন অনেকে ধরে নিয়েছিলেন রোহিতও একই পথে হাঁটবেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তেমন কিছুই ঘটেনি। রোহিত শর্মা নিলেন আরেকটু সময়। তবে সেই সময়টা খুব দীর্ঘ হলো না। অফিসিয়াল সংবাদ সম্মেলনে ঠিকই বলে দিলেন বিদায়। বিশ্বকাপ শিরোপা জয়ের পরই টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বলে দিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ১৬ মিনিট কাটিয়ে একের পর এক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন হাসিমুখে। সংবাদ সম্মেলনের শেষদিকে এক সাংবাদিকের অবসর নেওয়ার প্রশ্ন ছুটে গেল রোহিতের দিকে। প্রশ্ন শোনে, খানিকটা মুচকি হেসে চুপ থাকলেন। ৫-৬ সেকেন্ডের নীরবতার পর বলে দিলেন, হ্যা এটিই আমার শেষ ছিল।

রোহিত বলেন, ‘এটা আমারও শেষ ম্যাচ (টি-টোয়েন্টিতে)। এই ফরম্যাটকে বিদায় বলার জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করছি। এই ফরম্যাটেই আমার ভারতীয় দলে ক্যারিয়ার শুরু করি। আমি এটা খুব করেই চাইছিলাম। বলতে গেলে ভীষণ করে। আমার জন্য এটা আবেগী মুহূর্ত। জীবনে এই শিরোপাটা যেভাবেই হোক পেতে চেয়েছিলাম। আমরা সেটা পেরেছি, খুব খুশি লাগছে।’

রোহিত তার শেষ টেনেছেন টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে। ১৫৯ ম্যাচে ৪২৩১ রান তার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি পাঁচটি সেঞ্চুরির রেকর্ডও তার। এনিয়ে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেন। ২০০৭ সালে নবাগত খেলোয়াড় হিসেবে জিতেছেন, এবার জিতলেন অধিনায়ক হয়ে।



এ পাতার আরও খবর

ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প