সোমবার, ১ জুলাই ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » তুরস্কে ইসরায়েলি বিমানের জরুরি অবতরণ, জ্বালানি পায়নি, গ্রিসের রোডে যাত্রা!
তুরস্কে ইসরায়েলি বিমানের জরুরি অবতরণ, জ্বালানি পায়নি, গ্রিসের রোডে যাত্রা!
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের জাতীয় বিমান সংস্থা এল আল জানিয়েছে, তাদের একটি বিমান তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল। তবে, বিমানবন্দরের কর্মীরা ওই বিমানে জ্বালানি দিতে অস্বীকৃতি জানায়।
সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলে ফেরার আগে আন্তালিয়া বিমানবন্দরের কর্মীরা ফ্লাইট এলওয়াই৫১০২-তে জ্বালানি দিতে রাজি হয়নি। তারপর বিমানের ক্যাপ্টেন বাধ্য হয়ে বিমানটি গ্রিসের রোডসের উদ্দেশ্যে নিয়ে যান।সেখানে জ্বালানি নেওয়ার পর বিমানটি ইসরায়েলে ফিরে আসে।
এক তুর্কি কূটনীতিক সূত্র জানিয়েছে, ইসরায়েলি বিমানটিকে একটি জরুরি মেডিকেল পরিস্থিতির কারণে অবতরণ করতে দেওয়া হয়েছিল।
কূটনীতিক সূত্রটি বার্তাসংস্থা এএফপিকে জানায়, মানবিক কারণে তারা বিমানে জ্বালানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে, প্রক্রিয়া শেষ হওয়ার আগেই বিমানের ক্যাপ্টেন নিজ উদ্যোগে বিমানটি নিয়ে উড়াল দেন।
সূত্রটি আরও বলেছে, মানবিক কারণে জ্বালানি দেওয়া হতো, তবে প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই ক্যাপ্টেন নিজ ইচ্ছায় বিমানটি নিয়ে চলে যান।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার কারণে তুরস্ক ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক তীব্র অবনতি ঘটেছে। তুরস্ক ঘোষণা দিয়েছে, গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত থাকবে।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 