বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জে মোকাবিলায় বাংলাদেশ যা করবে!
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জে মোকাবিলায় বাংলাদেশ যা করবে!
বিবিসি২৪নিউজ,এম ডি জালাল, ঢাকা: বাংলাদেশের ঢাকাসহ এশিয়ার অনেক নগরই জলবায়ু পরিবর্তনের বিশেষ চ্যালেঞ্জের মুখে রয়েছে৷ ২০২২ সালের হিসেবে জনাকীর্ণ কংক্রিটের বিরাট নগরী ঢাকায় কমপক্ষে এক কোটি দুই লাখ লোক বসবাস করে। চলতি বছরের মে মাসে বাংলাদেশ ক্লাইমেট অ্যাকশন প্ল্যান ঘোষণা দেয়৷ এতে ঢাকার বাসিন্দাদেরও কেমন করে চরম আবহাওয়া থেকে রক্ষা করা যায়, সে পরিকল্পনা দেওয়া আছে৷
এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, ‘বাংলাদেশকে সবুজ ও জলবায়ু সহনশীল করে গড়ে তুলতে হলে ঢাকা নিয়ে কাজ করতে হবে৷’পরিকল্পনা অনুযায়ী, ২০৫০ নাগাদ বাংলাদেশকে কার্বন নিউট্রাল করতে হবে৷ সেজন্য কৌশল হলো নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক যানের ব্যবহার বাড়ানো, সবুজায়ন, প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা, বন্যার পূর্বাভাস ও ২০৩০ সাল নাগাদ নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা৷
প্যারিস চুক্তির সঙ্গে সমন্বয় রেখে ৬০টিরও বেশি শহর জলবায়ু পরিকল্পনা তৈরি করেছে৷ এর মধ্যে ভারতের মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু আছে৷ পাকিস্তানের করাচিও তৈরি করছে৷ এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি বলছে, কার্বন নির্গমন কমাতে না পারলে ২১০০ সাল নাগাদ ছয়টি দক্ষিণ এশীয় দেশের অর্থনীতি ঝুঁকির মধ্যে পড়বে৷
ঢাকা ২০৫০ সাল নাগাদ ৭০ ভাগ কার্বন নির্গমন কমাবে৷ তবে আর্থিক চ্যালেঞ্জ রয়েছে৷ ধারণা করা হচ্ছে, এবারের জলবায়ু সম্মেলন কপ২৯-এ গরিব দেশগুলোর অর্থায়নের বিষয়টি প্রাধান্য পাবে৷




জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা 