শিরোনাম:
●   আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প ●   পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী ●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ●   হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান ●   সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত ●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বুধবার, ৩ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশে একজন মানুষও ঠিকানাবিহীন থাকবে না : প্রধানমন্ত্রী
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশে একজন মানুষও ঠিকানাবিহীন থাকবে না : প্রধানমন্ত্রী
৩৭৯ বার পঠিত
বুধবার, ৩ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে একজন মানুষও ঠিকানাবিহীন থাকবে না : প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন-গৃহহীন বা ঠিকানাবিহীন থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের ৫৮টি জেলার ৪৬৪টি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত করা হয়েছে। ৮ লাখ ৬৭ হাজার ৯৭৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদানের মাধ্যমে মোট ৪৩ লাখ ৩৯ হাজার ৮৫৫ জন মানুষকে পুনর্বাসন করা হয়েছে। এই প্রক্রিয়া চলমান থাকবে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের লিখিত প্রশ্নের জবাবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, ‘১৯৯৭ সালের জুন থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে আশ্রয়ন প্রকল্প ও সমধর্মী অন্যান্য কার্যক্রম দ্বারা ৮ লাখ ৬৭ হাজার ৯৭৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদানের মাধ্যমে মোট ৪৩ লাখ ৩৯ হাজার ৮৫৫ জন মানুষকে পুনর্বাসন করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের ৫৮টি জেলার ৪৬৪টি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত করা হয়েছে। ২০২৫ সালের জুনে আশ্রয়ণ-২ প্রকল্পের কার্যক্রম শেষ হলেও নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতি বছর অনেক মানুষ গৃহহীন-ভূমিহীন হওয়ায় স্থানীয় চাহিদা অনুসারে পুনর্বাসন কার্যক্রম চলমান থাকবে। ’

ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের প্রশ্নের জবাবে সরকার প্রধান বলেন, ‘১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন নোয়াখালী, বর্তমানে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলাধীন চরপোড়াগাছা গ্রাম পরিদর্শনে গিয়ে ভূমিহীন-গৃহহীন অসহায় মানুষের পুনর্বাসনের নির্দেশ দেন।

সেখানেই ভূমিহীন মানুষকে সরকারি উদ্যোগে পুনর্বাসনের ভিত্তি রচিত হয়। ১৯৯৬ সালে আমি দায়িত্ব গ্রহণের পর সমীক্ষা চালিয়ে দেখি বাংলাদেশের প্রায় ৩১ লাখ মানুষ গৃহায়নের তীব্র সংকটে আছে। ঘূর্ণিঝড় ও নদী ভাঙন কবলিত ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল পরিবার পুনর্বাসনের লক্ষ্যে ১৯৯৭ সালে ‘আশ্রয়ণ’ নামে একটি প্রকল্প গ্রহণ করি। তখন থেকেই আশ্রয়ণ প্রকল্প শুরু।

শেখ হাসিনা বলেন, ‘ইতোমধ্যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও রাজশাহী বিভাগ সম্পূর্ণভাবে গৃহহীন ও ভূমিহীন মুক্ত হয়েছে। ব্যারাক হাউজের মাধ্যমেও এখন পর্যন্ত ১ লাখ ৫৯ হাজার ৮৪৮টি পরিবারকে পুনর্বাসন করেছি। ব্যারাক হাউজেও পরিবারপ্রতি কবুলিয়ত সম্পাদন করে দিয়েছে, অর্থাৎ সেখানেও মালিকানা তৈরি হয়েছে। ব্যারাক হাউজ ছাড়াও ১ লাখ ৫৩ হাজার ৮৫৩টি পরিবারকে নিজ জমিতে বিনামূল্যে ঘর তৈরি করে দিয়েছি। শুধুমাত্র মুবিজবর্ষ উপলক্ষ্যে এ পর্যন্ত ২ লাখ ৬৬ হাজার ৮৫টি পরিবারের কাছে স্বামী-স্ত্রীর যৌথ নামে ২ শতাংশ জমির মালিকানাসহ সেমিপাকা ঘর হস্তান্তর করেছি।

---ভূমিহীন-গৃহহীন-ছিন্নমূল মানুষকে জমির মালিকানাসহ ঘর করে দেয়ার লক্ষ্যে সারা দেশে ৬ হাজার ৯৪৫ একর খাস জমি উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য তিন হাজার ৭৭৩ কোটি টাকা। জলবায়ু উদ্বাস্তু পরিবারের জন্য কক্সবাজার জেলার খুরুশকুলে ১১৩ একর জমিতে ১৩৯টি বহুতল আধুনিক ভবন করে দিচ্ছি, যেখানে ৪ হাজার ৪৪৮টি পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে। ইতোমধ্যে ৬৪০টি পরিবারের কাছে ফ্ল্যাটের মালিকানা দলিল হস্তান্তর করে ২০টি বিল্ডিংয়ে তাদেরকে পুনর্বাসন করা হয়েছে। ’
প্রধানমন্ত্রী বলেন, ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের সামাজিক প্রভাব অনেক বেশি। ২০১৭ সালের তুলনায় ২০২২ সালে আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়ার পর পরিবারগুলোর আয় বেড়েছে ৭০ শতাংশ। ২৫ লাখ ৪৬ হাজার ৮৫০ জন মানুষ দারিদ্রসীমার উপরে উঠে এসেছেন। পুষ্টিকর খাবার গ্রহণের হার ৫ বছরের ব্যবধানে ২৪.৬৭ শতাংশ থেকে বেড়ে ৯৪.৫০ শতাংশে উন্নীত হয়েছে। পারিবারিক সঞ্চয় শূন্য থেকে ৫০ শতাংশে উন্নীত হয়েছে। নিরাপত্তা বেড়েছে। উপকারভোগীদের ডাটাবেজ তৈরি করা হয়েছে। পরিবারগুলোকে কর্মক্ষম ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে নানা কার্যক্রম চলমান থাকবে। ’



আর্কাইভ

আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা