শুক্রবার, ১২ জুলাই ২০২৪
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » তিস্তা নিয়ে জয়শঙ্করের সঙ্গে হাছান মাহমুদের বৈঠক
তিস্তা নিয়ে জয়শঙ্করের সঙ্গে হাছান মাহমুদের বৈঠক
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের তিস্তা প্রকল্পের জন্য কারিগরি দল পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।বৃহস্পতিবার (১১ জুলাই) দিল্লিতে এক বৈঠকে এ বিষয়ে তারা আলোচনা করেছেন।
দিল্লিতে বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময়ে সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশে নিত্যপণ্য আমদানিতে অব্যাহত সুবিধা বজায় রাখা ও তিস্তা প্রকল্পের জন্য কারিগরি দল পাঠানোর বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, সন্ধ্যায় নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হওয়ায় ভালো লেগেছে।
ঘন ঘন উচ্চ স্তরের বিনিময় ভারত ও বাংলাদেশের মৈত্রীর শক্তিকে প্রতিফলিত করে। এটিকে আরও এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করা হয়েছে।




ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ 