শিরোনাম:
●   নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান ●   ডিজিএফআই-এর নতুন মহাপরিচালক কায়ছার রশীদ চৌধুরী ●   বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের ●   বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা ●   ২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ●   সংকটের কঠিন মুহূর্তে আমাকে সমর্থন দিয়েছে বিএনপি ও সশস্ত্র বাহিনী: রাষ্ট্রপতি ●   মার্কিন বাণিজ্যচুক্তি কার্যকর করতে উদ্যোগ নেবে না বাংলাদেশ ●   খামেনিকে হত্যার ছক ট্রাম্পের ●   সরকার চাইলেই তিস্তা প্রকল্পের কাজ শুরু করবে চীন: রাষ্ট্রদূত ●   সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে বড় রদবদল
ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
BBC24 News
শনিবার, ১৩ জুলাই ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ন্যাটোই আতঙ্ক ছড়াচ্ছে- চীন
শনিবার, ১৩ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ন্যাটোই আতঙ্ক ছড়াচ্ছে- চীন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আতঙ্ক ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে চীন। দেশটি বলেছে, এভাবেই জোটটি এ অঞ্চলে অশান্তি ছড়িয়ে দিতে চায়।

বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ অভিযোগ করেন। এ সময় তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কে ওয়াশিংটনে ন্যাটো জোটের মন্তব্যের তীব্র নিন্দা জানান।

ন্যাটো জোটের নেতারা সম্প্রতি ওয়াশিংটনে চলমান শীর্ষ বৈঠকে ইউক্রেন সংঘাতের ক্ষেত্রে চীনকে একটি গুরুত্বপূর্ণ প্রভাবক এবং আটলান্টিকের দুই তীরের দেশগুলোর সম্পর্কের ক্ষেত্রে একটি পদ্ধতিগত চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন।

ন্যাটো নেতাদের এই বিবৃতি শীতল যুদ্ধের মানসিকতার ফসল এবং শত্রুতাপূর্ণ বাগাড়ম্বরে ভরপুর বলে প্রতিবাদ জানিয়েছেন জিয়ান।

তিনি শীতল যুদ্ধের মানসিকতা ও সংঘাতের নীতি ত্যাগ করতে ন্যাটো জোটের প্রতি আহ্বান জানান। চীনের সঠিক চিত্র পেতে, চীনের ঘরোয়া বিষয়ে নাক গলানো বন্ধ করতে, চীনের বিরুদ্ধে অভিযোগ বন্ধ করতে ও চীন-ইউরোপ সম্পর্কে উৎপাত বন্ধ করতে এটা জরুরি বলে মন্তব্য করেন লিন জিয়ান।

সেইসঙ্গে ন্যাটো জোট ইউরোপে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে অভিযোগ করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, চীন তার নিরাপত্তা ও সার্বভৌমত্বের নিষ্পত্তিমূলক সুরক্ষা করছে এবং নিজের উন্নয়নের অধিকার রক্ষা করছে।

লি জিয়ান জোর দিয়ে বলেন, আফগানিস্তান ও লিবিয়ার ট্র্যাজেডি দেখিয়ে দিয়েছে যে, ন্যাটো জোট যেখানেই পা দিয়েছে সেখানেই দাঙ্গা ও অস্থিরতা সৃষ্টি করেছে।

এদিকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়িও তার দেশের বিরুদ্ধে ন্যাটো নেতাদের অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, চীনের ঘরোয়া বিষয়ে সামরিক সংস্থাটির হস্তক্ষেপ করা উচিত নয়।

এর আগে ন্যাটো নেতাদের ওই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে চীনা সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমিশনের জয়েন্ট চিফ অব স্টাফস-এর ডেপুটি চেয়ারম্যান বলেছেন, যুক্তরাষ্ট্রই আঞ্চলিক নিরাপত্তা ও শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি।

তিনি বলেন, ওয়াশিংটন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটোর একটি নতুন সংস্করণ গড়ে তুলতে চায়। যাতে এ অঞ্চলে মার্কিন আধিপত্য রক্ষা করা যায়।



এ পাতার আরও খবর

বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের
খামেনিকে হত্যার ছক ট্রাম্পের খামেনিকে হত্যার ছক ট্রাম্পের
জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণু আলোচনা: মার্কিন রণতরিগুলো ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণু আলোচনা: মার্কিন রণতরিগুলো ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির
তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার

আর্কাইভ

নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান
ডিজিএফআই-এর নতুন মহাপরিচালক কায়ছার রশীদ চৌধুরী
বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের
বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
মার্কিন বাণিজ্যচুক্তি কার্যকর করতে উদ্যোগ নেবে না বাংলাদেশ
সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে বড় রদবদল
১২ মার্চ বসছে সংসদ
শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী