শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ১৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » আলোচিত সংবাদ | ইউরোপ | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউরো ফাইনাল: ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন স্পেন
প্রথম পাতা » আলোচিত সংবাদ | ইউরোপ | খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউরো ফাইনাল: ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন স্পেন
৩৪৬৭ বার পঠিত
সোমবার, ১৫ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউরো ফাইনাল: ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন স্পেন

---বিবিসি২৪নিউজ স্পোর্টস ডেস্ক: ইউরোর ফাইনাল অতিরিক্ত সময়েই গড়াতে যাচ্ছে। কিন্তু শেষ মুহূর্তে এসে মিকেল অরিজাবাল আর সেটা হতে দিলেন না। দুর্দান্ত এক গোল করে ইংল্যান্ডের হৃদয় ভেঙে স্পেনকে শিরোপা উল্লাসে মাতান। শেষ পর্যন্ত ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হল স্পেন। সেই সঙ্গে ইউরো পেলো অপরাজিত চ্যাম্পিয়ন।

রবিবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টায় জার্মানির বার্লিনে ম্যাচটি অনুষ্ঠিত হয়।তবে ম্যাচ অতিরিক্ত সময় গড়াতে পারত যদি না স্ট্রাইকার দানি ওলমো গোলরক্ষক হয়ে ইংল্যান্ডের ডেক্লান রাইসের হেড ফিরিয়ে দিতে না পারতেন। একেবারে অন্তিম মুহূর্তে গোললাইন থেকে দারুণ এক সেইভ করেন তিনি। রাইসের হেড ফিরিয়ে দেন পাল্টা হেডে। পরমুহূর্তে তার উল্লাসই বলে দেয় এমন একটা কিছু স্পেনের জন্য কত গুরুত্বপূর্ণ।

এ হারের ফলে আরও একবার শিরোপা কাছে এসে কাঁদতে হলো ইংল্যান্ডকে। এর আগে গতবারও ইউরোর ফাইনাল খেলেছিল ইংলিশরা। সেবার তারা শিরোপা হারিয়েছিল ইতালির কাছে। সেই সঙ্গে ১৯৬৬ সালের পর বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জিততে না পারার আক্ষেপ আরও বড় হলো।

জার্মানির বার্লিনে ম্যাড়মেড়ে প্রথমার্ধে দু’দলই নিজেদের জাল অক্ষত রাখতে সক্ষম হয়। স্পেন আক্রমণে দাপট দেখালেও ইংলিশরা গোল হতে দেয়নি। এতে করে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল। তবে দ্বিতীয়ার্ধে আর অপেক্ষা করতে হয়নি।

দু’দলই সেমিফাইনালের একাদশে একটি পরিবর্তন নিয়ে খেলতে নামে। স্পেন তাদের চিরাচরিত প্রথা বল দখলে এগিয়ে থাকে পুরো প্রথমার্ধ, কিন্তু গোলের দেখা পায়নি তারা। ম্যাচের ১২ মিনিটে ডিবক্সের সামান্য ভেতর থেকে নিকো উইলিয়ামসের গোলমুখে নেয়া শট ব্লক করেন ইংলিশ ডিফেন্ডার। ১৩ মিনিটের মাথায় নরম্যান্ডের বাইসাইকেল কিক গোলবারের অনেক বাইরে দিয়ে চলে যায়।

প্রথমার্ধের ৪৪তম মিনিটে হ্যারি কেইনের ডিবক্সের ভেতরে নেয়া বুলেট গতির শট ব্লক করেন স্পেনের রদ্রি। ৪৫ মিনিটে ফ্রি কিক থেকে ডেকলাইন রাইসের ক্রসে ফিল ফোডেন বা পায়ের শট নিলে ভালোভাবেই সেটিকে তালুবন্দি করেন উনাই সিমন।

প্রথমার্ধে ৭০ শতাংশ বল নিজেদের দখলে নিলেও ইংলিশ দুর্গ ভাঙতে পারেনি স্পেন। এসময়ে স্প্যানিশরা ইংলিশদের গোলমুখে ৬টি শট নেয়। যাতে ১টি অন টার্গেট। অন্যদিকে স্পেনের আক্রমণ রুখতে ব্যস্ত থাকা ইংল্যান্ড শট নেয় ৪টি যার মধ্যে অন টার্গেট ১টি।

তবে বিরতি থেকে ফিরেই এগিয়ে যায় স্পেন। ৪৭ মিনিটে লামিন ইয়ামালের ক্রসে বক্সের বাঁ দিক থেকে বল জালে জড়ান নিকো উইলিয়ামস (১-০)। উল্লাসে ভাসে স্পেন। দুই মিনিট পর নিকোই আরেকটি গোলের সুযোগ তৈরি করেন। কিন্তু দানি ওলমোর বাঁ পায়ের শট একটুর জন্য ডানদিকের পোস্ট মিস করে।

৬৪ মিনিটে ইংল্যান্ডের জুড বেলিংহাম বক্সের কাছে স্পেনের তিন ডিফেন্ডারকে কাটিয়ে শট নিলেও সেটি ছিল লক্ষ্যভ্রষ্ট শট। তবে ম্যাচের ৭৩তম মিনিটে সমতায় ফেরে ইংল্যান্ড। বেলিংহাম বক্সের মধ্যে বল পেয়ে সেটি কৌশলে দিয়ে দেন বাইরে দাঁড়ানো পালমারের কাছে। বাঁ পায়ের দূরপাল্লার শটে চোখ ধাঁধানো গোল করেন চেলসির উইঙ্গার (১-১)।

তবে সেই সমতা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি ইংল্যান্ড। ম্যাচের ৮৬তম মিনিটে কুকুরেলার পাস থেকে ওয়ান টাচে গোল করেন মিকেল অরিজাবাল। সেই গোল আর শোধ দিতে পারেনি ইংল্যান্ড। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে মাঠ ছাড়ে সাউথগেটের দল। এনিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোর ফাইনালে গিয়ে হারল ইংল্যান্ড। ২০২১ সালে ইতালির কাছে টাইব্রেকারে হেরেছিল তারা।

এদিকে রেকর্ড চতুর্থবারের মতো ইউরো শিরোপা জিতেছে স্পেন। ২০১২ সালের পর আবারও এই শিরোপা জিতল লা রোজারা। এর আগে ১৯৬৪ ও ২০০৮ সালেও ইউরোর শিরোপা জিতেছিল স্পেন। ইউরোপের কোন দল চারবার এই শিরোপা জিতেনি।



এ পাতার আরও খবর

কে হলেন  জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ
ভারতের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলব ভারতের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলব
নির্বাচন নয়, সংস্কার কাজের অগ্রগতি জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচন নয়, সংস্কার কাজের অগ্রগতি জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্র উপদেষ্টা
পুতিন আগুন নিয়ে খেলছেন: ট্রাম্প পুতিন আগুন নিয়ে খেলছেন: ট্রাম্প
লন্ডনের পার্কে মাকে নিয়ে ঘুরছেন তারেক রহমান লন্ডনের পার্কে মাকে নিয়ে ঘুরছেন তারেক রহমান
জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, শুল্ক বৃদ্ধিসহ আরও চমক আসছে: ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, শুল্ক বৃদ্ধিসহ আরও চমক আসছে: ট্রাম্প
দেশের সব জেলা- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র কে অপসারণ দেশের সব জেলা- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র কে অপসারণ
দেশব্যাপী হামলা–সংঘর্ষে জড়িতদের তালিকা করছে পুলিশ ও র‍্যাব দেশব্যাপী হামলা–সংঘর্ষে জড়িতদের তালিকা করছে পুলিশ ও র‍্যাব

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না