শিরোনাম:
●   আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প ●   কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ ●   ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের আদেশ ●   হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ উল্লেখ করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ ●   তারেক রহমানকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ●   ইরানকে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প ●   বাংলাদেশে বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন ●   কাতারে নিখোঁজ ইরানের তিন পাইলটের ভাগ্যে কি ঘটেছিল? ●   অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ●   হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি
ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

BBC24 News
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | আলোচিত সংবাদ | শিরোনাম | সাবলিড » কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | আলোচিত সংবাদ | শিরোনাম | সাবলিড » কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ
৪৭ বার পঠিত
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ

20260819_120524.jpgবিবিসি২৪নিউজ,বিধান চন্দ্র মন্ডল কলকাতা থেকে: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহত এবং ৮ জন গুরুতর আহত হয়েছেন। কলকাতা পুলিশ জানায়, প্রাণ হারানো ব্যক্তিরা সবাই বাংলাদেশের নাগরিক।

আহতদের দ্রুত উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ একাধিক চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে পাঁচতলা ভবনের তিনতলায় অবস্থিত ‘হোটেল শিখা ইন’-এ অবস্থান করছিলেন।

হোটেলের আবাসিক গেস্ট মো. রফিকুল ইসলাম জানান, বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ২টার দিকে তিনতলায় আগুন লেগে পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। সরু প্রবেশপথ এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় অনেকে আটকা পড়েন।

দমকল বাহিনীর সদর দপ্তরের কাছেই ঘটনাটি ঘটায় দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধার অভিযান শুরু করেন। শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে দমকল বাহিনী।

ভবনটিতে বিভিন্ন নামে আরও কয়েকটি আবাসিক হোটেল রয়েছে, যেখানে মূলত বাংলাদেশ থেকে যাওয়া পর্যটক ও রোগীরা অবস্থান করেন। অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে মোট কতজন ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি



আর্কাইভ

আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প
কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ
বাংলাদেশে বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন
কাতারে নিখোঁজ ইরানের তিন পাইলটের ভাগ্যে কি ঘটেছিল?
হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি
তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে মিশর : এরদোয়ান
রোহিঙ্গারা ‘রাখাইনের বাঙালি: মিয়ানমারের বিবৃতি?
ইরান যুদ্ধে পাঠানো মার্কিন রণতরির ৫ হাজার সেনা আত্মহত্যার ঝুঁকিতে
যুক্তরাষ্ট্রকে পরাজয় মেনে নিতে হবে: ইরান
বাংলাদেশে গ্যাসের তীব্র সংকট: বাসাবাড়ি ও গাড়িতে হাহাকার