মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » ট্রাম্পের খোঁজ নেননি পুতিন
ট্রাম্পের খোঁজ নেননি পুতিন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হত্যা প্রচেষ্টা চালানো হয়। এতে কানে গুলি লাগলেও প্রাণে বেঁচে যান ট্রাম্প। এরপরও তার কোনো খোঁজখবর নেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করার কোনো পরিকল্পনাও নেই তার।
সোমবার মস্কোতে এক প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানানএ বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, তার (ট্রাম্প) সঙ্গে যোগাযোগ করা হয়নি এবং যোগাযোগের কোনো পরিকল্পনাও নেই।’
তবে রুশ কর্তৃপক্ষ ঘৃণ্য এ হামলার নিন্দা জানিয়েছে এবং রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ক্রেমলিন মুখপাত্র।
এর আগে শনিবার পেনসিলভেনিয়ায় এক সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে অবশ্য টমাস ম্যাথিউ ক্রুকস নামের ২০ বছর বয়সি হামলাকারীকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করে সিক্রেট সার্ভিস।
এদিকে স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে হত্যার চেষ্টাসহ সাম্প্রতিক এই ঘটনার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান পেসকভ।
তিনি বলেন, ‘উল্লেখিত ঘটনার পরপরই প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা যথাযথ জোরদার করা হয়েছে।
পেসকভ এ সময় জোর দিয়ে বলেন, ‘রুশ প্রেসিডেন্টের নিরাপত্তা যথাযথ স্তরে নিশ্চিত করা হয়েছে এবং আন্তর্জাতিকভাবে যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে সেটি বিবেচনায় রেখে প্রয়োজনীয় সবকিছু করা হচ্ছে।




যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস 