শিরোনাম:
●   ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ●   হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ●   পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার ●   আজ মহান স্বাধীনতা দিবস, বীর সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করবে জাতি ●   ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ●   যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিল ইরান ●   ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ●   জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ ●   হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ইউরোপীয় কমিশনের
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২
BBC24 News
মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » ট্রাম্পের খোঁজ নেননি পুতিন
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » ট্রাম্পের খোঁজ নেননি পুতিন
৩১৮ বার পঠিত
মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাম্পের খোঁজ নেননি পুতিন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হত্যা প্রচেষ্টা চালানো হয়। এতে কানে গুলি লাগলেও প্রাণে বেঁচে যান ট্রাম্প। এরপরও তার কোনো খোঁজখবর নেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করার কোনো পরিকল্পনাও নেই তার।

সোমবার মস্কোতে এক প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানানএ বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, তার (ট্রাম্প) সঙ্গে যোগাযোগ করা হয়নি এবং যোগাযোগের কোনো পরিকল্পনাও নেই।’

তবে রুশ কর্তৃপক্ষ ঘৃণ্য এ হামলার নিন্দা জানিয়েছে এবং রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ক্রেমলিন মুখপাত্র।

এর আগে শনিবার পেনসিলভেনিয়ায় এক সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে অবশ্য টমাস ম্যাথিউ ক্রুকস নামের ২০ বছর বয়সি হামলাকারীকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করে সিক্রেট সার্ভিস।

এদিকে স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে হত্যার চেষ্টাসহ সাম্প্রতিক এই ঘটনার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান পেসকভ।

তিনি বলেন, ‘উল্লেখিত ঘটনার পরপরই প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা যথাযথ জোরদার করা হয়েছে।

---পেসকভ এ সময় জোর দিয়ে বলেন, ‘রুশ প্রেসিডেন্টের নিরাপত্তা যথাযথ স্তরে নিশ্চিত করা হয়েছে এবং আন্তর্জাতিকভাবে যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে সেটি বিবেচনায় রেখে প্রয়োজনীয় সবকিছু করা হচ্ছে।



আর্কাইভ

ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিল ইরান
ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
প্রথম কর্মদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়
ইরানের পাশে থাকবে পাকিস্তান