শিরোনাম:
●   পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী ●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ●   হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান ●   সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত ●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » অলিম্পিক আসরের আগেই ফ্রান্সের ট্রেনে অগ্নি হামলা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » অলিম্পিক আসরের আগেই ফ্রান্সের ট্রেনে অগ্নি হামলা
৮৪২ বার পঠিত
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অলিম্পিক আসরের আগেই ফ্রান্সের ট্রেনে অগ্নি হামলা

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: প্যারিস অলিম্পিক শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে শুক্রবার ফ্রান্সের দ্রুতগতির রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্যারিস অলিম্পিক শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে সংঘটির এই অগ্নিসংযোগকে কর্মকর্তারা ‘অন্তর্ঘাত’ বলে অভিহিত করেছেন।

গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আগে ফ্রান্সের রাজধানী যখন কঠোর নিরাপত্তার মধ্যে ছিল সেসময় শুক্রবার হামলা চালানো হয়। ফ্রান্সের রাজধানীতে তিন লাখের মতো দর্শক ও ভিআইপির উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

ফ্রান্সের আটলান্টিক, উত্তর ও পূর্বাঞ্চলীয় লাইনে আগুনের ফলে গ্রীষ্মের ছুটির ভ্রমণের জন্য বিশেষত ভারী ট্রাফিকের সময় বাতিল এবং বিলম্বিত হয়।

ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় এবং মেরামতের জন্য প্রচুর শ্রম প্রয়োজন হওয়ায় সপ্তাহান্তে প্রায় ৮ লাখ যাত্রী ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এসএনসিএফের প্রধান নির্বাহী জ্যঁ-পিয়েরে ফারানদু বলেন, হামলাকারীরা “একাধিক [ফাইবার অপটিক] তার বহনকারী ক্যাবলে” আগুন ধরিয়ে দেয়, যেগুলো “চালকদের নিরাপত্তা তথ্য” বহন করে বা পয়েন্টের জন্য মোটর নিয়ন্ত্রণ করে।

সিইও ফারানদু বলেন, ফ্রান্সের মধ্যাঞ্চলে রাত্রিকালীন রক্ষণাবেক্ষণের কাজ করা রেলকর্মীরা অননুমোদিত লোকজনকে দেখতে পান, শ্রমিকরা পুলিশ ডাকার পর তারা পালিয়ে যায়।

ইউরোস্টার সংস্থাটি জানায়, উত্তর ফ্রান্স হয়ে প্যারিস এবং লন্ডনের মধ্যে একাধিক পরিষেবাও বাতিল করা হয়েছে। অন্যদের ভ্রমণ বিলম্বিত হয়েছে কারণ তাদেরকে উচ্চ গতির জন্য নির্ধারিত নয় এমন লাইনে ভ্রমণ করতে হয়েছে।

ফ্রান্সের গোয়েন্দা সংস্থাগুলো নাশকতার অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা করছে বলে একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে।

সূত্রটি আরও জানায়, যে অগ্নিসংযোগ পদ্ধতি ব্যবহার করা হয়েছে তা অতীতের চরম-বামপন্থীদের হামলার অনুরূপ।

---ফ্রান্সের রেল নেটওয়ার্ক এই সপ্তাহান্তে কেবল অলিম্পিকের কারণে নয়, গ্রীষ্মের ছুটি থেকে মানুষের ফিরে আসা বা চলে যাওয়ার কারণেও ব্যস্ত থাকবে বলে আশা করা হয়েছিল।

প্যারিসের মন্টপারনাস ট্রেন স্টেশনে যাত্রীরা তথ্যের জন্য অপেক্ষা করছিলেন। ডিসপ্লে বোর্ডে দুই ঘণ্টার বেশি বিলম্ব দেখানো হয়েছিল।

এসএনসিএফ জানায়, স্থানীয় সময় দুপুর ১টার আগে মন্টপারনাস থেকে কোনো ট্রেন চলাচল করবে না।



এ পাতার আরও খবর

পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা

আর্কাইভ

পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা