শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প-হ্যারিসের হাড্ডাহাড্ডি লড়াই
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প-হ্যারিসের হাড্ডাহাড্ডি লড়াই
৪০০ বার পঠিত
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প-হ্যারিসের হাড্ডাহাড্ডি লড়াই

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্রের থেকে: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি ১০০ দিনের মতো। তার আগে জনপ্রিয়তার দৌড়ে একে অপরকে সমানে টেক্কা দিচ্ছেন দুই প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। জরিপ বলছে, দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান ভাইস প্রেসিডেন্টের মধ্যে জনসমর্থনের রেটিংয়ে পার্থক্য খুবই সামান্য। কোথাও ট্রাম্প এগিয়ে, তো কোথাও হ্যারিস।

জনপ্রিয়তা জরিপে দেখা গেছে, গত ২৭ জুন প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে ট্রাম্পের কাছে নাস্তানাবুদ হওয়ার পর বাইডেনের যে অবস্থান ছিল, তা থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে গেছেন কমলা হ্যারিস।

নিউইয়র্ক টাইমস/সিয়েনার জরিপ বলছে, সম্ভাব্য ভোটারদের মধ্যে ৪৮ শতাংশ বলেছেন, তারা ট্রাম্পকে সমর্থন করবেন। আর ৪৭ শতাংশ বলেছেন, তারা কমলা হ্যারিসের পক্ষে।

নিবন্ধিত ভোটারদের ক্ষেত্রে কমলা হ্যারিসের চেয়ে দুই শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন ট্রাম্প। এ ধরনের ৪৮ শতাংশ ভোটার রিপাবলিকান প্রার্থীর পক্ষে এবং ৪৬ শতাংশ ভোটার ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে কথা বলেছেন।

গত ২২ থেকে ২৪ জুলাই ১ হাজার ১৪২ জনের সঙ্গে কথা বলে জরিপের এই ফলাফল পাওয়া গেছে।

গত রোববার (২১ জুলাই) জো বাইডেন নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর পর পরিচালিত দুটি জরিপ বলছে, জনসমর্থনে ট্রাম্পের চেয়ে কমলা হ্যারিসই এগিয়ে।

মর্নিং কনসাল্টের সাপ্তাহিক প্রেসিডেন্সিয়াল জরিপ অনুসারে, ৪৬ শতাংশ ভোটার হ্যারিসের পক্ষে ও ৪৫ শতাংশ ভোটার ট্রাম্পের পক্ষে সায় দিয়েছেন। ২২-২৪ জুলাই ১১ হাজার ২৯৭ জন নিবন্ধিত ভোটারের ওপর এই জরিপ পরিচালিত হয়েছিল।

আবার, গত ২২ ও ২৩ জুলাই রয়টার্স/ইপসসের জরিপে দেখা গেছে, ৪৪ শতাংশ জনসমর্থন নিয়ে ট্রাম্পের চেয়ে দুই শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন হ্যারিস। এই জরিপে ৭৮ বছর বয়সী সাবেক প্রেসিডেন্টের পক্ষে সায় দিয়েছেন ৪২ শতাংশ ভোটার।

অবশ্য অন্য চারটি জরিপ বলছে, বর্তমান জনপ্রিয়তা ধরে রাখতে পারলে আগামী নির্বাচনে ট্রাম্পই জিতবেন।

গত ২২-২৩ জুলাই সিএনএন/এসএসআরএস পরিচালিত জরিপে দেখা গেছে, ভোটারদের ৪৯ শতাংশ ট্রাম্পের পক্ষে এবং ৪৬ শতাংশ হ্যারিসের পক্ষে।

মর্নিং কনসাল্টের আরেকটি জরিপে ট্রাম্পকে দুই শতাংশ পয়েন্টে (৪৭ শতাংশ-৪৫ শতাংশ) এবং এনপিআর/পিবিএস/মারিস্টের জরিপে তাকে এক শতাংশ (৪৬ শতাংশ-৪৫ শতাংশ) পয়েন্টে এগিয়ে থাকতে দেখা গেছে।

ইকোনমিস্ট/ইউগভ পরিচালিত জরিপে আবার রিপাবলিকান প্রার্থীকে তিন শতাংশ পয়েন্টে এগিয়ে রাখা হয়েছে। এতে দেখা গেছে ট্রাম্প ৪৪ শতাংশ ও কমলা হ্যারিস ৪১ শতাংশ ভোটারের সমর্থন পাচ্ছেন।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না