শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

BBC24 News
রবিবার, ৪ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » আন্দোলনকারী শিক্ষার্থীদের সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » আন্দোলনকারী শিক্ষার্থীদের সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ
৫১৯ বার পঠিত
রবিবার, ৪ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আন্দোলনকারী শিক্ষার্থীদের সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। রোববার (৪ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসেনের বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।

আদালত জানান, সব নাগরিকের শান্তিপূর্ণ সভা সমাবেশে অংশগ্রহণ করার অধিকার আছে। পুলিশকে আইনের নির্দেশনা মানিতে হবে।

এরআগে, কার্যতালিকার ১০ নম্বরে থাকা এই বিষয়ে শুনানি শুরু হয় বেলা ১১টার দিকে। শুরুতেই রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। গত বুধবার ও বৃহস্পতিবার এই রিটের শুনানি হওয়ার কথা থাকলেও বিচারপতি মাসুদ হোসেন অসুস্থ হওয়ায় এই রিটের শুনানি হয়নি।

এর আগে, পরপর দুই দিন এর ওপর শুনানি হয়। রিটে গুলি না চালানোর পাশাপাশি আন্দোলনের ছয় সমন্বয়ককে কেন এবং কোন আইনে কয়েকদিন ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়েছিল সে বিষয়ে জানতে চাওয়ার কথাও জানিয়েছেন রিটকারী আইনজীবীরা।

গত ২৯ জুলাই সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। তাদের পক্ষে রিটটি করেন ব্যারিস্টার অনীক আর হক।

রিট আবেদনে সম্প্রতি কোটা আন্দোলন ঘিরে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি না করার নির্দেশনা চাওয়া হয়।



এ পাতার আরও খবর

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
অন্তর্বর্তী সরকারের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার
আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের
জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প