মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু » বাংলাদেশের সব পক্ষকে শান্ত থাকার আহ্বান ইইউ’র
বাংলাদেশের সব পক্ষকে শান্ত থাকার আহ্বান ইইউ’র
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধি: ইউরোপীয় ইউনিয়নের জ্যেষ্ঠ প্রতিনিধি ও পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর ইইউ শান্ত ও সংযমের আহ্বান জানিয়েছে।
সোমবার (৫ আগস্ট) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে দেয়া বিবৃতিতে জোসেপ বোরেল বলেন,মানবাধিকার ও গণতান্ত্রিক নীতির প্রতি পূর্ণ সম্মান রেখে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রতি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ উত্তরণ নিশ্চিত করা অত্যাবশ্যক।
সাম্প্রতিক দিনগুলোতে বিক্ষোভ চলাকালীন মর্মান্তিক প্রাণহানির ঘটনায় ইইউ শোকাহত। আমরা জেনারেল ওয়াকার-উজ-জামানের প্রদত্ত আশ্বাসের প্রতি আস্থা রাখছি, আশাকরি পরিস্থিতি শান্তিপূর্ণভাবে পরিচালনা করা হবে এবং সমস্ত বেআইনি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করা হবে।
মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বিচারে যাদের আটক করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।
বাংলাদেশের জনগণের নিবেদিত অংশীদার হিসেবে, ইইউ দেশের সমৃদ্ধি ও উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।




ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী 