বুধবার, ৭ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » শ্রম আইনের দণ্ড খালাস পেলেন ড. ইউনূস
শ্রম আইনের দণ্ড খালাস পেলেন ড. ইউনূস
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের দেওয়া কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।শ্রম আপিল ট্রাইব্যুনাল আজ বুধবার ওই রায়ের বিরুদ্ধে ড. ইউনূসসহ অন্যদের করা আবেদনের শুনানি নিয়ে এ রায় দিয়েছেন। ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা এ মামলায় গত ১ জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। এ ছাড়া প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডিত অপর তিনজন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।
রায়ের বিরুদ্ধে গত ২৮ জানুয়ারি আপিল করেন ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন। শ্রম আপিল ট্রাইব্যুনাল এ আপিল সেদিন শুনানির জন্য গ্রহণ করেন। শুনানি শেষে আজ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে খালাস দিয়ে রায় দিলেন ট্রাইব্যুনাল।




মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
এআই দিয়ে আদালতের রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। 