শনিবার, ১০ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » অন্তর্বর্তী সরকারকে যা বলল: জাতিসংঘ
অন্তর্বর্তী সরকারকে যা বলল: জাতিসংঘ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে সহিংসতা বন্ধে এবং আরও সংযত হওয়ার যেকোনো বিষয়কে স্বাগত জানায় জাতিসংঘ। একই সঙ্গে সরকার গঠনে সবার অংশগ্রহণমূলক প্রক্রিয়াকেও স্বাগত জানায় তারা। শুক্রবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁর সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোটো নিনো ব্রিফিংয়ে একথা বলেছেন। তার কাছে একজন সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা শাসকগোষ্ঠীর পতনের পর শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের দৃষ্টিভঙ্গি কি? জবাবে মুখপাত্র বলেন, এ বিষয়ে নতুন কিছু নেই আমার কাছে। আমরা স্বাগত জানাই যেটাকে মনে হচ্ছে অংশগ্রহণমূলক একটি প্রক্রিয়া, যা সরকার গঠনের জন্য নেয়া হয়েছে। অবশ্যই আমরা আশা করি তা অব্যাহত থাকবে। এ ছাড়া সহিংসতা কমিয়ে আনা এবং আরও সংযত থাকার বিষয়ে আমরা স্বাগত জানাই।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 