মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি পদে কমিশনার, ডিসি ও ইউএনওরা
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি পদে কমিশনার, ডিসি ও ইউএনওরা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটিতে (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার। সভাপতি পদে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), ইউএনও বা বিভাগীয় কমিশনার ও ডিসিদের মনোনীত প্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী জেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ডিসি বা তাঁর মনোনীত প্রতিনিধি, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধি সভাপতির দায়িত্ব দেওয়া হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবেন।উল্লেখ, ব্যতিক্রম ছাড়া দীর্ঘদিন ধরেই অঘোষিতভাবে দলীয় ভিত্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটির সভাপতি করা হয়। এসব পরিচালনা কমিটি কার্যত প্রতিষ্ঠানের খুব একটা উপকারে আসেনি; বরং এসব কমিটির বিরুদ্ধে নানা সময়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 