শনিবার, ২৪ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত বার্নিকাটের গাড়িতে হামলা: সাদেক খান গ্রেফতার
যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত বার্নিকাটের গাড়িতে হামলা: সাদেক খান গ্রেফতার
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকা: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।২০১৮ সালের ৪ আগস্ট রাতে রাজধানীর মোহাম্মদপুরে বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজে অংশ নেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে তিনি গাড়িতে ওঠার সময় তার গাড়িবহর লক্ষ্য করে হামলা করা হয়। পরে এ ঘটনায় মামলা হয়।
মার্শা বার্নিকাট ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সাদেক খান মোহাম্মদপুর-আদাবর ও শেরেবাংলা নগর থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনে ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন। ২০২৪ সালের নির্বাচনে তিনি দলের মনোনয়ন পাননি।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 