রবিবার, ২৫ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » আফগান নারীরা জোরে কথা বলা ও অন্য পুরুষের দিকে তাকানো নিষিদ্ধ
আফগান নারীরা জোরে কথা বলা ও অন্য পুরুষের দিকে তাকানো নিষিদ্ধ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের নারীদের জনসম্মুখে জোরে কথা বলা নিষিদ্ধ করতে নতুন আইন পাস করেছে তালেবান সরকার। এর ফলে গণপরিবহণে জোরে কথা বলা কিংবা জনসম্মুখে গান গাওয়ার মতো কাজ আফগান নারীরা করতে পারবেন না।
বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।
তালেবান সরকারের মুখপাত্র মৌলভি আব্দুল গাফর ফারুক বলেছেন, গত বুধবার তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা আইনটির অনুমোদন দিয়েছেন।
নতুন আইনে বলা হয়েছে, নারীদের যদি ঘরের বাইরে বের হতেই হয়, তাদের অবশ্যই পুরুষদের থেকে নিজেদের মুখ ও শরীর কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এবং তাদের কণ্ঠস্বরও গোপন রাখতে হবে। নারীদের পোশাক যেন কোনোভাবেই পাতলা, ছোট বা আঁটসাটো না হয়, সেটিও আইনে উল্লেখ করা হয়েছে।
তালেবানের জারি করা নির্দেশনায় আরও বলা হয়েছে, নারীদের কণ্ঠস্বর প্রলুব্ধকর, তাই নারীদের জনসম্মুখে গান গাওয়া, আবৃত্তি করা বা উচ্চস্বরে পড়াশোনা করা উচিত নয়। রক্ত বা বিবাহের সঙ্গে সম্পর্কিত নয় এমন পুরুষদের দিকে নারীদের তাকানোও নিষিদ্ধ করেছে তালেবান।
মৌলভি আব্দুল গাফর ফারুক বলেন, ‘শরিয়া এই আইনটি পুণ্যের প্রচার ও পাপাচার থেকে মানুষকে দূরে রাখতে সহায়তা করবে ইনশাআল্লাহ।’
যেসব নারী এই নতুন আইন অমান্য করবে, তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে বলেও নতুন আইনে বলা হয়েছে।
নতুন এই আইন আফগান নারীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরাও বলছেন, নারীদের ওপর তালেবান সরকারের নিষেধাজ্ঞাই আফগানিস্তানের আন্তর্জাতিক মূলস্রোতে শামিল হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 