শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে বায়ুদূষণে মানুষের গড় আয়ু কমেছে ৫ বছর: গবেষণা
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে বায়ুদূষণে মানুষের গড় আয়ু কমেছে ৫ বছর: গবেষণা
৪৮২ বার পঠিত
বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে বায়ুদূষণে মানুষের গড় আয়ু কমেছে ৫ বছর: গবেষণা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: বায়ুদূষণে বাংলাদেশের মানুষের গড় আয়ু পাঁচ বছর কমেছে বলে এক গবষেণায় উঠে এসেছে।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণ সংস্থা অ্যানার্জি পলিসি ইনস্টিটিউট ‘এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসছে। বুধবার প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে ২০২২ সালের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে। এতে বলা হয়েছে, বায়ুদূষণের পাশাপাশি দেশে শিশুর পুষ্টিহীনতার কারণে দেড় বছর এবং তামাক সেবনে দুই বছর করে গড় আয়ু কমেছে।

বাংলাদেশের বাতাসে প্রতি ঘনমিটারে ৫৪ মাইক্রোগ্রাম ক্ষতিকর বস্তুকণা পিএম-২.৫ পাওয়া গেছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রার চেয়ে ১২ গুণ বেশি। দেশের পরিবেশ অধিদপ্তর বাতাসে পিএম-২.৫-এর গ্রহণযোগ্য মাত্রা নির্ধারণ করেছে প্রতি ঘনমিটারে ৩৫ মাইক্রোগ্রাম।

প্রতিবেদনে উল্লেখিত গাজীপুর ও নরসিংদী সবচেয়ে বেশি দূষিত জেলা, যেখানে গড় আয়ু কমেছে ৬ বছর।

এদিকে রাজধানীতে পিএম-২.৫-এর ৬১ দশমিক ৭ শতাংশ উপস্থিতির কারণে গড় আয়ু কমেছে ৫ দশমিক ৬ বছর।

শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুরে ২০২১ সালের তুলনায় বায়ুদূষণ কমেছে ২০ শতাংশ।

বাংলাদেশের ৯৬ দশমিক ৮ শতাংশ মানুষ বছরজুড়ে দূষিত বায়ুর মধ্যে বসবাস করছে। সবচেয়ে কম দূষিত সিলেট শহরও বৈশ্বিক মাত্রার চেয়ে ৭ গুণ বেশি দূষিত।

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বায়ুদূষণ কমার কথা উল্লেখ থাকলেও তার কারণ স্পষ্ট নয়। ২০২২ সালের লা লিনার জন্য বেশি বৃষ্টিপাত বায়ুদূষণ কমার কারণ হতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

পরিবেশ অধিদপ্তরের বায়ুমান শাখার পরিচালক জিয়াউল হক বলেন, “বিশ্বব্যাংকের কারিগরি সহায়তায় একটা জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনার খসড়া চূড়ান্ত হয়েছে, যা দিয়ে বায়ুদূষণের সব উৎসকে পর্যবেক্ষণে নিয়ে আসার চেষ্টা করব।”

তিনি বলেন, “ইটভাটা বায়ুদূষণের একটা অন্যতম উৎস। এগুলো বন্ধ করে ব্লক ইট উৎপাদন ও ব্যবহার বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছি। পাশাপাশি পুরোনো যানবাহন ও রান্নায় লাকড়ির ব্যবহার কমাতে একটি ক্লিন কুকিং প্রজেক্ট গ্রহণ করা হবে।

গত বছর একই প্রতিষ্ঠানের গবেষণায় জানা গিয়েছিল, দেশে বায়ুদূষণের কারণে গড় আয়ু কমেছে প্রায় সাত বছর।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প