শিরোনাম:
●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা ●   বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান ●   মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান ●   আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা ●   ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ●   মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। ●   ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

BBC24 News
শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সরকারের সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সরকারের সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে
১৯৯৯ বার পঠিত
শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারের সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকা: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা। অবরোধ থেকে তারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের প্রতিনিধি এসে দাবি পূরণে সুস্পষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। দুপুর আড়াইটা থেকে বৃষ্টি শুরু হলেও বৃষ্টিতে ভিজে আন্দোলন চালিয়ে যান।

আন্দোলনের সমন্বয়ক রাসেল আল মাহমুদ বলেন, ‘বিকেল ৩টা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি ছিল। কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হয়নি। বলা হয়েছে একটি বৈষম্যহীন কমিটি আমাদের জন্য গঠন করে দেওয়া হবে। আমরা আমাদের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে তাদের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি সুস্পষ্টভাবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’

চাকরির বয়সসীমা বাড়ানো প্রয়োজন নয় কি?
তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে একটি কমিটি আমাদের সঙ্গে আলোচনা করতে আসবে বলেছেন। আলোচনার মাধ্যম দাবি পূরণের নিশ্চয়তা দিলে আমরা সমাবেশ শেষ করবো। (সে পর্যন্ত) আন্দোলন চলমান থাকবে।

এরপর বিকেল ৫টার দিকে রাসেল মাহমুদ বলেন, ‘আমাদের বিষয়ে (চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫) আলোচনা চলছে। আমাদের বলা হয়েছে, আলোচনা পরবর্তী এখানে এসে আপডেট জানানো হবো। সে পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। আমরা শাহবাগের বাইরে কোনো কর্মসূচি দেইনি। যদি কেউ কোনো ধরনের কর্মসূচি দিয়ে থাকেন, তাকে আমরা জবাবদিহির আওতায় আনবো।



আর্কাইভ

টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান