সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম » রাষ্ট্রপতির বিষয়ে যা জানালেন: পররাষ্ট্র মন্ত্রণালয়
রাষ্ট্রপতির বিষয়ে যা জানালেন: পররাষ্ট্র মন্ত্রণালয়
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মালয়েশিয়াতে সেকেন্ড হোম বা দুবাইতে বিনিয়োগ নিয়ে সামাজিক গণমাধ্যমে কিছু ডকুমেন্ট প্রকাশ পেয়েছে। এগুলো যাচাই-বাছাইয়ের কাজ করবে না পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা ড. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, এর সঙ্গে সম্পর্কিত কোনও কাজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের না। এটি রাষ্ট্রপতির বিষয় এবং খুব স্পর্শকাতর। এটি যথাযথ কর্তৃপক্ষ দেখুক। পররাষ্ট্র মন্ত্রণালয় যদি যুক্ত হয়, সেটি শেষ পর্যায়ে গিয়ে হবে।
রাষ্ট্রপতি মালয়েশিয়ার নাগরিক কিনা সেটি জানতে চাইবেন নাকি-এমন প্রশ্নে তিনি বলেন, অনুমানের ভিত্তিতে আমি আমার দূতাবাসের কাছে কোনও কিছু জানতে চাইবো না।
সীমান্ত হত্যা নিয়ে তিনি জানান, আমরা অবশ্যই শক্তভাবে প্রতিবাদ জানাবো।
ড. তৌহিদ হোসেন বলেন, ভারতের সঙ্গে যখন সোনালী অধ্যায় চলছিল তখনও সীমান্তে হত্যাকাণ্ড হয়েছে। এটিকে আলাদাভাবে দেখার কোনও সুযোগ নেই। এটি একটি অগ্রহণযোগ্য বিষয়।
সীমান্ত হত্যাকাণ্ড দুই দেশের ভালো সম্পর্ক তৈরির ক্ষেত্রে একটি অন্তরায়। ভালো সম্পর্ক শুধুমাত্র দুই দেশের না, এটির সঙ্গে মানুষও রয়েছে। সীমান্তে যখন কেউ গুলি খেয়ে মারা যায় এর নেতিবাচক প্রভাব সারা দেশে পড়ে বলেও তিনি জানান।




ইরানের শীর্ষ গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি নিহত
৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে নরক নেমে আসবে ইরানে: ট্রাম্পের হুমকি
মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত
স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্রের সেনারা কেউ জীবিত ফিরতে পারবে না : ইরানি সেনাপ্রধান
যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ
প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড
হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান
আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প
আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ
যুদ্ধ সমাপ্তি ক্ষেত্রে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট 