মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » শেখ হাসিনা দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে : ড. ইউনূস
শেখ হাসিনা দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে : ড. ইউনূস
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: শেখ হাসিনার শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, প্রতিষ্ঠানগুলোকে নতুন করে উদ্ভাবন করতে হবে। বর্তমান সরকার শিক্ষা, অর্থ, শ্রম খাত, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং ব্যবসার পরিবেশে গুরুত্বপূর্ণ সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এসব বাস্তবায়নে ডাচদের সমর্থন চান প্রধান উপদেষ্টা।
রোহিঙ্গা সংকট নিয়ে তিনি বলেন, ক্যাম্পে বেড়ে ওঠা রোহিঙ্গাদের অবশ্যই শিক্ষিত ও প্রশিক্ষিত করতে হবে। এ ব্যাপারে গুরুত্বারোপ করতে হবে, যাতে তাদের ভবিষ্যৎ অন্ধকার না হয়।
এ সময় ডাচ রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন জানান, কৃষি ও পানিসহ সম্ভাব্য ব্যবসার ক্লাস্টারে তারা আরও বিনিয়োগ বাড়াতে কাজ করবেন।
বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ও ডেপুটি ডাচ রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 