শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » আবারও ট্রাম্পকে হত্যাচেষ্টা, বন্দুকধারী গ্রেপ্তার
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » আবারও ট্রাম্পকে হত্যাচেষ্টা, বন্দুকধারী গ্রেপ্তার
১০৯৩ বার পঠিত
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আবারও ট্রাম্পকে হত্যাচেষ্টা, বন্দুকধারী গ্রেপ্তার

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকে: রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্প আবারও হত্যাচেষ্টার শিকার হয়েছেন। রোববার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তার গলফ ক্লাবের কাছে ট্রাম্পকে হত্যাচেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। তবে এবারও প্রাণে বেঁচেছেন ট্রাম্প। এ নিয়ে দ্বিতীয়বার হত্যাচেষ্টার সম্মুখীন হলেন মার্কিন সাবেক এই প্রেসিডেন্ট। এ ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

এতে বলা হয়, রোববার বেলা দেড়টার দিকে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় নিজ মালিকানাধীন গলফ মাঠে খেলছিলেন ট্রাম্প। এই মাঠ থেকে বন্দুকধারীর দুরত্ব ছিল মাত্র ৪০০ গজ। এফবিআই জানিয়েছে, তারা প্রথমে ঝোপঝাড় থেকে একে-৪৭ বন্দুকের একটি নল আবিষ্কার করে। পাম বিচ কাউন্টি শেরিফ রিক ব্র্যাডশ বলেছেন, বন্দুকধারীকে দেখার পর গোয়েন্দা সংস্থার একজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর তিনি বন্দুক ফেলে পালানোর চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে একটি গো-প্রো ক্যামেরা উদ্ধার করা হয়েছে। পালানোর সময় বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়। এই গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে গুপ্তহত্যার প্রচেষ্টা বৃদ্ধি পাওয়ায় গোয়েন্দা সংস্থার প্রতিরক্ষামূলক কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। কর্মকর্তারা আরও জানিয়েছেন, প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি ওই বন্দুকধারীর গাড়ি ও লাইসেন্স প্লেটের ছবি তুলে রাখেন। এরপর ফ্লোরিডার বিভিন্ন সংস্থার কাছে গাড়ির তথ্য পাঠিয়ে দেওয়া হয়। সে তথ্যের ভিত্তিতে পাশের মার্টিন এলাকায় গাড়িটি থামানো হয়। তাক গ্রেপ্তার করা হয়। এর আগে একটি মেইল বার্তায় ট্রাম্পকে দৈনন্দিন চলাফেরায় সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছে এপি।

---ভারতীয় গণমাধ্যম এনডিটিভির পৃথক এক খবরে রায়ান ওয়েসলে রাউথের পরিচয় তুলে ধরা হয়েছে। নিউইয়র্ক টাইমসকে উদ্ধৃত করে গণমাধ্যমটি জানিয়েছে, রাউথ নর্থ ক্যারোলিনার গ্রিনসবোরোতে একজন সাবেক কনস্ট্রাকশন কর্মী ছিলেন। তার সামরিক বাহিনীর সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও অতীতে সে অস্ত্র সংঘাতে অংশ নেয়ার উচ্ছা প্রকাশ করেছিলেন। বিশেষ করে ২০২২ সালে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হলে তিনি এতে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেন। এক্স পোস্টে তিনি বলেছিলেন, ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিয়ে তিনি মারা যেতে চান। এছাড়া তিনি বিশ্বব্যাপী সংঘাতের গতিপথ পরিবর্তন করার জন্য বেসামরিক নাগরিকদের পক্ষেও সমর্থন করেছিলেন। এদিকে ট্রাম্পের ওপর বন্দুক হামলা হলেও তার কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প শিবিরের প্রচারণা দলের মুখপাত্র স্টিভেন চিউং।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প