বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » ড. ইউনূসের সঙ্গে মোদির বৈঠক হচ্ছে না: ভারতীয় গণমাধ্যম
ড. ইউনূসের সঙ্গে মোদির বৈঠক হচ্ছে না: ভারতীয় গণমাধ্যম
বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে না বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম। আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এই বৈঠক হওয়ার কথা ছিল।
এই বিষয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের বরাতে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। সাধারণ পরিষদের বৈঠকের সাইডলাইনে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য এই মাসের শুরুর দিকে নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিল ঢাকা।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে যে অস্বস্তি তৈরি হয়েছে তা দূর করতেই দুই নেতার বৈঠকে আগ্রহী বাংলাদেশ।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রগুলো আরো জানায়, এ ধরনের বৈঠক ভারতের এজেন্ডায় নেই। যুক্তরাষ্ট্রে তিন দিনের সফরে কোনো ফাঁকা সময় নেই। তিনি (মোদি) ২১ সেপ্টেম্বর ডেলাওয়ার উইলমিংটনে কোয়াড নেতাদের শীর্ষ বৈঠকে যোগ দেবেন।
২৩ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন।
তাদের একজন বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি নিউ ইয়র্কে সাধারণ পরিষদের সাইডলাইনে কিছু দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধানের সঙ্গে বৈঠক তার সময়সূচিতে নেই।’




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 