শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | রাজনীতি | শিরোনাম » শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | রাজনীতি | শিরোনাম » শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া
১৩৮৬ বার পঠিত
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বামপন্থী রাজনীতিবিদ অনূঢ়া কুমারা দিশানায়েকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন। ঐতিহাসিক দ্বিতীয় দফা ভোট গণনার পর রবিবার তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

প্রথম দফায় কোনো প্রার্থী মোট ভোটের ৫০ শতাংশের বেশি পাননি। সেখানে দিশানায়েকে ৪২.৩১ শতাংশ ভোট পান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী নেতা সাজিথ প্রেমদাসা পান ৩২.৭৬ শতাংশ ভোট।

পরবর্তীতে ভোটারদের সু-শাসন ও দুর্নীতিবিরোধী কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি দেওয়া দিশানায়েকে দ্বিতীয় দফা ভোট গণনার পর বিজয়ী হন। দ্বিতীয় দফায় ভোটারদের দ্বিতীয় ও তৃতীয় পছন্দের প্রার্থীদের ভোট যোগ করা হয়।
দ্বিতীয় দফায় ভোট গণনা শেষ হওয়ার পর নির্বাচন কমিশন জানায়, দিশানায়েকে তিনি মোট ৫৭ লাখ ৪০ হাজার ১৭৯ ভোট পেয়েছেন। অন্যদিকে প্রেমদাসা পেয়েছেন ৪৫ লাখ ৩০ হাজার ৯০২ ভোট।

৫৫ বছর বয়সী দিশানায়েকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শ্রীলঙ্কার জনগণের উদ্দেশে এদিন বলেন, ‘এই বিজয় আমাদের সবার।’
শনিবারের এই নির্বাচনটি ছিল ২০২২ সালে শ্রীলঙ্কার সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের পর গণবিক্ষোভে দেশের নেতা গোতাবায়া রাজাপক্ষেকে ক্ষমতাচ্যুত করার পর অনুষ্ঠিত প্রথম নির্বাচন।

প্রথম দফায় বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ১৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করেন। তিনি দ্বিতীয় দফার গণনা থেকে বাদ পড়েন, যা শুধু দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে হয়।

বিক্রমাসিংহে তার উত্তরসূরিকে অভিনন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই প্রিয় জাতির প্রতি গভীর ভালোবাসা ও সম্মানের সঙ্গে আমি এর ভবিষ্যৎ নতুন প্রেসিডেন্টের হাতে তুলে দিচ্ছি।’
অর্থনীতি পুনরুদ্ধারের জন্য দিশানায়েকে উৎপাদন, কৃষি ও তথ্যপ্রযুক্তির মতো খাতগুলোর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি শ্রীলঙ্কাকে অর্থনৈতিক সংকট থেকে উদ্ধার করার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে করা চুক্তি চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তিনি দেশের দরিদ্রতম মানুষের ওপর সংস্থাটির কঠোর প্রভাব কমানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

এই সপ্তাহান্তের ভোটের আগে ১৯৮২ সালের পর থেকে শ্রীলঙ্কার আটটি প্রেসিডেন্ট নির্বাচনের সব কটিতে প্রথম দফা গণনাতেই বিজয়ী নির্ধারিত হয়েছে। তাই এই নির্বাচনকে দেশের ইতিহাসের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে বর্ণনা করা হয়েছে। শনিবার প্রায় ১৭ মিলিয়ন শ্রীলঙ্কান ভোট দেওয়ার যোগ্য ছিলেন। দেশের নির্বাচন কমিশন বলেছে, এটি ছিল দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন। তবে শনিবার গভীর রাতে পুলিশ ‘জননিরাপত্তার’ কথা উল্লেখ করে কারফিউ ঘোষণা করে। পরে স্থানীয় সময় দুপুরে তা তুলে নেওয়া হয়।

দিশানায়েকে ভোটারদের কাছে দুর্নীতিবিরোধী কঠোর পদক্ষেপ ও সু-শাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা সংকটের পর থেকে জনগণ যে নিয়মতান্ত্রিক পরিবর্তন দাবি করে আসছে তার সঙ্গে গভীরভাবে প্রতিধ্বনিত হয়। তিনি এখন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দেওয়ার দুটি কাজের মুখোমুখি হবেন। শ্রীলঙ্কার ওপেন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী ড. আথুলসিরি সামারাকুন বলেন, ‘সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ হলো, কিভাবে এই অর্থনীতিকে পুনরুদ্ধার করা যায়।’



এ পাতার আরও খবর

ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না  বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায় মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না