শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » নাসরুল্লাহর হত্যার প্রতিশোধ: নেতানিয়াহুর ওপর হামলা, ইসরাইলজুড়ে বিমান পরিবহণ বন্ধ ঘোষণা
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » নাসরুল্লাহর হত্যার প্রতিশোধ: নেতানিয়াহুর ওপর হামলা, ইসরাইলজুড়ে বিমান পরিবহণ বন্ধ ঘোষণা
৫৪০ বার পঠিত
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাসরুল্লাহর হত্যার প্রতিশোধ: নেতানিয়াহুর ওপর হামলা, ইসরাইলজুড়ে বিমান পরিবহণ বন্ধ ঘোষণা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহর হত্যার প্রতিশোধ হিসেবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন।এরই জেরে ইসরাইল সরকার তাদের আকাশসীমা ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে এবং ইউরোপের সঙ্গে সব ফ্লাইট বাতিল করেছে।

রোববার ইসরাইলি মিডিয়া জানিয়েছে, দখলকৃত অঞ্চলের আকাশসীমা বন্ধ রয়েছে এবং ইউরোপের সঙ্গে সবগুলো ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে।এর আগে, এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরাইলের বেনগুরিয়ন বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

তিনি বলেন, ইয়েমেন থেকে তেলআবিবের ওই বিমানবন্দরে ‘প্যালেস্টাইন-২’ নামের একটি দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যখন ইসরাইলের অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিমানবন্দরে পা রাখেন।

বিবৃতিতে জেনারেল সারি বলেন, ‘আমরা নেতানিয়াহুর আগমনের সময় বেনগুরিয়ন বিমানবন্দরে প্যালেস্টাইন-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি’।

হাসান নাসরাল্লাহর হত্যার বদলা হিসেবেই এই হামলা চালানো হয় বলেও জানান তিনি। আর এ ঘটনার পর থেকেই দখলকৃত অঞ্চল থেকে ইউরোপ এবং ইউরোপ থেকে দখলকৃত অঞ্চলে চলাচলকারী সব ফ্লাইট বাতিল করেছে ইসরাইল।

এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি এক বিবৃতিতে বলেছে, ‘ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (EASA) পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং সাম্প্রতিক সামরিক সংঘাতের প্রভাব যথাযথ মনিটর করছে। ওই অঞ্চলের আকাশে আক্রমণ বৃদ্ধি এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা গেছে। যা দখলকৃত ফিলিস্তিন এবং লেবাননের ওপর বিমান পরিবহনের নিরাপত্তাকে প্রভাবিত করছে’।

এমন পরিস্থিতির কারণে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, এ অঞ্চলে যুদ্ধাবস্থা বাড়ার আশঙ্কা রয়েছে, যা সিভিল এভিয়েশনের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।



এ পাতার আরও খবর

ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প