রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু » নাসরাল্লাহর মরদেহ অক্ষত উদ্ধার, বাহ্যিক আঘাতের চিহ্ন নেই
নাসরাল্লাহর মরদেহ অক্ষত উদ্ধার, বাহ্যিক আঘাতের চিহ্ন নেই
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: নিহত হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরাল্লাহর মরদেহ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি বিমান হামলার স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বার্তা সংস্থা রয়াটার্সের বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে।
হিজবুল্লাহর মেডিকেল এবং নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, নাসরাল্লাহর শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন ছিল না। তারা ধারণা করছেন, ইসরায়েলি বোমার আঘাতে ‘ব্লান্ট ট্রমায়’ তার মৃত্যু হয়েছে।
ব্লান্ট ট্রমা হলো— কোনো কিছুর আঘাতে শরীরের বাইরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন দেখা যায় না। কিন্তু শরীরের ভেতর ক্ষতিগ্রস্ত হয়।
শনিবারের এক বিবৃতিতে নাসরাল্লাহর হত্যার বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ। তবে তাকে কীভাবে হত্যা করা হয়েছে বা তার দাফন কখন হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি বিবৃতিতে।
তিন দশকের বেশি সময় ধরে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতৃত্ব দিয়ে আসছিলেন সাইয়েদ হাসান নাসরাল্লাহ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ইসরায়েলি হামলায় নাসরুল্লাহ নিহতের পর সংগঠনটির নেতৃত্ব সঙ্কট দেখা দিয়েছে। তবে পরবর্তী নেতা কে হবেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 