শনিবার, ৫ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু » ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল?
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল?
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের বিরুদ্ধে ইসরায়েল কীভাবে প্রতিশোধ নেবে তা নিয়ে জল্পনা চলছে। ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন যে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায়, তাহলে তাতে সমর্থন দেবেন না তিনি।
তবে জো বাইডেন বলেছেন, ইরানের তেল স্থাপনায় সম্ভাব্য ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনা চলছে। হোয়াইট হাউসের সাংবাদিকরা বাইডেনকে প্রশ্ন করেছিলেন, ইসরায়েল কি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে গিয়ে তেহরানের তেল স্থাপনায় আক্রমণ চালাবে? এর জবাবে বাইডেন বলেছেন, আমরা আলোচনা করছি।
এদিকে শুক্রবার (৪ অক্টোবর) মার্কিন স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ একজন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, ইসরায়েল যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে না- এমন নিশ্চয়তা তারা বাইডেন প্রশাসনকে দেয়নি।
ওই কর্মকর্তা বলেছেন, এটা সত্যি বলা কঠিন যদি ইসরায়েল ৭ অক্টোবর হামাসের হামলার এক বছর পূর্তিতে প্রতিশোধ নেয়। এই কর্মকর্তাকে সিএনএন প্রশ্ন করেছে, ইসরায়েল কী যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করেছে যে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয় আলোচনার বাইরে রেখেছে?
এর জবাবে ওই কর্মকর্তা বলেছেন, আমরা আশা ও প্রত্যাশা করি কিছু প্রজ্ঞার পাশাপাশি শক্তি দেখতে পাবো, কিন্তু আপনারা জানেন যে কোনো গ্যারান্টি নেই।
গত মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। দেশটি দাবি করে, তাদের ছোড়া ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হেনেছে। এরপরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তারা এর কড়া জবাব দেবে।
অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আক্রান্ত হলে তারাও প্রত্যাঘাত করতে তৈরি। তিনি জানান, যেকোনো ধরনের সন্ত্রাসী, জঙ্গি হামলা হলে বা কেউ যদি সীমা অতিক্রম করে, তাহলে আমাদের সেনাবাহিনী তার জবাব দেবে।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 