সোমবার, ৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | স্বাস্থ্যকথা » চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন মার্কিন দুই বিজ্ঞানী “অ্যামব্রোস এবং গ্যারি
চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন মার্কিন দুই বিজ্ঞানী “অ্যামব্রোস এবং গ্যারি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসা বিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার জিতেছেন মার্কিন দুই বিজ্ঞানী। তারা হলেন ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুন। এর মধ্যে ভিক্টর অ্যামব্রোস যুক্তরাষ্ট্রের হ্যানোভারে ১৯৫৩ সালের ১লা ডিসেম্বর জন্মগ্রহণ করেন। পুরস্কার পাওয়ার সময় তিনি যুক্ত আছেন যুক্তরাষ্ট্রের ম্যাচাচুসেটসে অবস্থিত ইউনিভার্সিটি অব ম্যাচাচুসেটস মেডিকেল স্কুলে। যৌথভাবে তিনি এ পুরস্কার জিতেছেন মাইক্রোআরএনএ-এর আবিষ্কার এবং জিন গঠনে পরবর্তীতে এর পরিবর্তন প্রক্রিয়া। এসব প্রক্রিয়ায় প্রাণির দেহের গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেয়। গ্যারি রুভকুন একই রাজ্যের বস্টনে অবস্থিত ম্যাচাচুসেটস জেনারেল হাসপাতালে নিয়োজিত। একই সঙ্গে তিনি একই রাজ্যের বস্টনে হার্ভার্ড মেডিকেল স্কুলের সঙ্গে যুক্ত।
নোবেল পুরস্কারের অর্থমূল্য এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা এই দুই বিজ্ঞানীর মধ্যে ভাগ করে দেয়া হবে। বাংলাদেশে বর্তমানে ডলারের যে দাম তাতে বাংলাদেশি টাকায় এই পুরষ্কারের মোট অর্থমূল্য প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকা। তারা স্বীকৃতি হিসেবে পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্রও।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 