বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » কানাডার সার্বভৌমত্ব আঘাত ভারত ‘ভয়াবহ ভুল’ করেছে: ট্রুডো
কানাডার সার্বভৌমত্ব আঘাত ভারত ‘ভয়াবহ ভুল’ করেছে: ট্রুডো
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন করে ভারত ‘ভয়াবহ ভুল’। দেশটির বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে।
ট্রুডো তার দেশে সহিংসতার জন্য ভারত সরকারকেই দোষী মনে করেন। কারণ হিসেবে তিনি কানাডায় একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যা ও ব্যাপক অর্থ খরচ করে দেশটিতে মতাবলম্বীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগ তুলেছেন।
কানাডার রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ সম্পর্কে নিরপেক্ষ তদন্তের বিষয়ে বুধবার (১৬ অক্টোবর) জাস্টিন ট্রুডো বলেন, ভারতীয় সরকার এটা ভেবে মারাত্মক ভুল করেছে যে তারা মনে করে কানাডার নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর আগ্রাসী হস্তক্ষেপ করতে পারবে; যেমনটি আগে করেছিল। এটি ভুল।
তারা ভয়াবহ ভুল করছে।
এ সময় তিনি অটোয়ায় কানাডার অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও পদক্ষেপ গ্রহণ করবে বলে উল্লেখ করেন।
তবে বিস্তারিত কিছু জানাননি।
চলতি বছর ভারত-কানাডার বিবাদ পারস্পরিক সম্পর্ককে তলানিতে নিয়ে গেছে। কানাডার প্রধানমন্ত্রীর এসব বাক্যকে ‘সবচেয়ে কঠোর মন্তব্য’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
দুদিন আগে ছয় ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেন ট্রুডো। এরপরই ভারতে নিয়ে মোটামুটি বিস্ফোরক মন্তব্য করেন তিনি। ট্রুডোর অভিযোগ অস্বীকার করেছে ভারত। পাল্টা পদক্ষেপ হিসেবে কানাডার ছয় কূটনীতিককে বহিষ্কার করেছে দেশটি।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 