বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » নেতানিয়াহুকে যুদ্ধবিরতির আহ্বান ব্লিঙ্কেনের
নেতানিয়াহুকে যুদ্ধবিরতির আহ্বান ব্লিঙ্কেনের
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মঙ্গলবার (২২ অক্টোবর) বৈঠক করেছেন।
তিনি নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন, হামাস প্রধান ইয়াহিয়া সিনাওয়ারের মৃত্যুকে কাজে লাগিয়ে যেন, হামাসের সঙ্গে তারা যুদ্ধবিরতিতে রাজি হন। এছাড়া গাজায় আরও ত্রাণ প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গত সপ্তাহে গাজার রাফার তেল সুলতান এলাকায় ইসরায়েলি সেনাদের হাতে প্রাণ হারান ইয়াহিয়া সিনওয়ার। এরপর থেকেই যুক্তরাষ্ট্র বলছে এখন যেহেতু সিনওয়ার আর নেই, তাই ইসরায়েলের যুদ্ধবিরতির পথে এগোনো উচিত।
যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল, যুদ্ধবিরতিতে সিনওয়ার সবচেয়ে বড় বাধা ছিলেন। তার কারণে যুদ্ধবিরতি করা যাচ্ছিল না।
এছাড়া লেবানন পরিস্থিতি নিয়েও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর কথা হয়েছে।
এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, ব্লিঙ্কেনের এই সফর থেকে ব্রেকথ্রু পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ব্লিঙ্কেন এর আগেও একাধিকবার ইসরায়েলে এসেছিলেন এবং যুদ্ধবিরতির কথা বলেছিলেন। কিন্তু যুদ্ধাপরাধের অপরাধে অভিযুক্ত নেতানিয়াহু তার কথা শোনেননি। এর বদলে এক বছরের বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি। এতে করে ফিলিস্তিনের গাজা উপত্যকা একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 