শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » পুতিন-মাস্কের যোগাযোগে উদ্বেগে ওয়াশিংটন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » পুতিন-মাস্কের যোগাযোগে উদ্বেগে ওয়াশিংটন
৬৭১ বার পঠিত
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুতিন-মাস্কের যোগাযোগে উদ্বেগে ওয়াশিংটন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারী মার্কিন ধনকুবের ইলন মাস্ক ২০২২ সালের শেষ দিক থেকে ‘নিয়মিত যোগাযোগ’ করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। এমন প্রতিবেদন প্রকাশ্যে আসার পর ওয়াশিংটন উদ্বেগ প্রকাশ করেছে। এরইমধ্যে এই ঘটনায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) প্রশাসক বিল নেলসন তদন্তের আহ্বান জানিয়েছেন। খবর পলিটিকো ও সিএনএনের।

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, মহাকাশ যান প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রতিষ্ঠাতা মাস্ক পুতিনের সঙ্গে ‘ব্যক্তিগত নানা বিষয়, ব্যবসা, ভূরাজনৈতিক উত্তেজনা’ নিয়ে আলোচনা করেছেন। এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের। এর কারণ হিসেবে বলা হয়েছে, স্পেসএক্সের সঙ্গে নাসা ও মার্কিন সেনাবাহিনীর সম্পর্ক আছে।

এ ছাড়া প্রতিবেদনে আরও বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মাস্ককে তার প্রতিষ্ঠানের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা তাইওয়ানে চালু না করতে অনুরোধ করেছিলেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের তরফে পুতিন মাস্ককে এই অনুরোধ করেছিলেন।

এমন রিপোর্টের পর মার্কিন হাউস আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট অ্যাডম স্মিত এক সাক্ষাৎকারে বলেন, এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর কিনা তা নিশ্চিত করতে এলন মাস্ক কী করছেন তা আমাদের তদন্ত করা উচিত।

এ ছাড়া মার্কিন সিনেটের ফরেন রিলেশনস কমিটি ও সিনেট আর্মড সার্ভিসেস কমিটির সিনিয়র সদস্য জিন শাহীন পেন্টাগনকে তদন্ত করার আহ্বান জানিয়েছেন।

তবে এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। তিনি বলেছেন, মাস্ক আর ক্রেমলিনের মধ্যে শুধু ফোনে একবার কথা হয়েছে। এ ছাড়া এই প্রতিবেদন নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি মাস্ক।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প